চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসামরিক বিমান ও পর্যটনে ৪ হাজার ৩২ কোটি টাকা বরাদ্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যাভিয়েশন ও নদী দৃশ্যের সমন্বয়ে চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য চার হাজার ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ বরাদ্দ প্রস্তাব গত অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দ তিন হাজার ৬৮৮ কোটি টাকার চেয়ে ৩৪৪ কোটি টাকা বেশি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য চার হাজার ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর আগে ২০২০-২১ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য তিন হাজার ৬৮৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। সেই হিসেবে গত বছরের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় এবারের প্রস্তাবিত বরাদ্দ ৩৪৪ কোটি টাকা বেশি।

তবে সর্বশেষ অর্থবছরে সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার ৯৮৪ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে এক হাজার ৪৮ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ার হয়েছে। অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ বেশি অর্থ বরাদ্দ এবার প্রস্তাব করা হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের জন্য আলাদা করে কোনো প্রণোদনা বরাদ্দ রাখা হয়নি। অথচ করোনাকালীন মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া এ খাত সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে প্রণোদনার দাবি করে আসছিলেন।

তবে ২৩টি প্রণোদনা প্যাকেজের আওতায় উপকারভোগীর সংখ্যা প্রকাশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ সারণীর ২ নম্বরে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা দেওয়া বাবদ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও সেবা খাতের যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান আছে তারা এ বরাদ্দ থেকে প্রণোদনা পাবেন।

ট্যাগ: বাজেট ২০২১-২০২২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৪৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার

পরবর্তী

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে

পরবর্তী
বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সেনা ও নৌবাহিনী সদস্যরা গার্ড অব অনার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে

বাংলাদেশি টাকা ও ডলার ব্যাংকনোটের ছবি, কালো টাকা সাদা করার প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩৮৬ কোটি কালো টাকা সাদা হয়েছে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT