চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার বিকেলে ফেরদৌস-মৌসুমীর ‘ধ্রুবতারা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সময়কাল ১৯৭১। অরণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। বড় ভাই বরেণ্যর সংসারে সদ্যজাত একটি শিশু রয়েছে। নাম রনি। বড় ভাইয়ের স্ত্রী রাত্রি অরণ্যর সহপাঠী, বান্ধবী। ২৫ মার্চ রাতে গণহত্যার পর ঢাকা থেকে হাজার হাজার মানুষ প্রাণভয়ে পালিয়ে যায় দিকবিদিক। ওই শরণার্থীর মধ্যে বরেণ্য-অরণ্য-রাত্রিও ছিল। পথে পাক আর্মির গুলিতে বরেণ্য গুলিবিদ্ধ হয়। সবাই বরেণ্যকে পথে ফেলে যেতে বাধ্য হয়।

পরবর্তীতে দেশ স্বাধীন হয়। এর মধ্যে অরণ্য আর রাত্রি বিয়ে করেছে। রনি বড় হয়ে গেছে। এমন সময় হঠাৎ একদিন দেখা হয় বড় ভাই বরেণ্যর সাথে। অরণ্য চমকে ওঠে! বড় ভাই কী করে বেঁচে আছেন? বরেণ্য তার ছেলে রনিকে একবার দেখতে চায়। এরপর কী ঘটে? জানতে হলে দেখতে হবে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ধ্রুবতারা’।

‘ধ্রুবতারা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

বিজয়ের মাস উপলক্ষে প্রতিদিনই নানা অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ইমপ্রেস টেলিফিল্ম এর ‘ধ্রুবতারা’ চলচ্চিত্রটি দেখতে পারবেন দর্শক।

এ ছবিতে অভিনয় করেছেন বড় ভাই বরেণ্যর চরিত্রে অভিনয় করেছেন হেলাল খান। আর অরণ্য ও রাত্রির চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও মৌমুসী। এছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন শামীমা নাজনীন, জেসিকা, রেখা, কুমকুম, সুব্রত, সুবর্ণ কাজী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাষী নজরুল ইসলামধ্রুবতারাফেরদৌসমুক্তিযুদ্ধমৌসুমীরেখালিড বিনোদনশামীমা নাজনীনসুব্রতহেলাল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বইমেলা সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি চায় পিআইবি

মার্চ ৩, ২০২৬

বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ, কী বলছে পরিস্থিতি কিংবা ফিফা

মার্চ ৩, ২০২৬

নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিক জায়েদ!

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টারমার সাহায্য করছেন না এবং সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT