চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃটিশ রাজকন্যার নাম নিয়ে জল্পনা-কল্পনা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:৪২ অপরাহ্ণ ০২, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

এখনো নবজাতক রাজকন্যার নাম ঘোষণা করা হয়নি। তার নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কী নাম রাখা হবে তার? বৃটিশ গণমাধ্যম বলছে, অ্যালিস, এলিজাবেথ বা শার্লট নামগুলোই এখন পর্যন্ত এগিয়ে আছে।

নতুন রাজকন্যা হাসপাতাল থেকে কেসিংটন রাজপ্রসাদে ফিরে গেছেন। কেট ও নবজাতক কন্যাকে গাড়ির পেছনে বসিয়ে প্রিন্স উইলিয়াম নিজেই গাড়ি চালিয়েছেন। কেসিংটন রাজপ্রাসাদের এক টুইটবার্তায় রাজকন্যাকে স্বাগত জানিয়ে লেখা হয় ‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি’।

পশ্চিম লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে শনিবার লন্ডন সময় সকাল ৮টা ৩৪ মিনিটে বৃটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী দ্য ডিউক প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেড মিডলটনের কোল আলো করে আসেন রাজকন্যা। ২০১৩ সালে একই হাসপাতালে ভূমিষ্ট হয়েছিল কেট-উইলিয়াম দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ। আর তারও আগে ১৯৮২ সালে এখানেই প্রিন্সেস ডায়ানার কোলজুড়ে এসেছিলেন স্বয়ং প্রিন্স উইলিয়াম।

Banglabid

হাসপাতালে ছোটবোনকে দেখতে প্রিন্স জর্জ হাজির হয় তার বাবার সাথে। একটু পরেই হাসপাতালের গেট দিয়ে মায়ের কোলে চেপে বের হন রাজকন্যা। রাজকন্যাকে দেখতে ততক্ষণে হাজারো মানুষের সঙ্গে শত শত গণমাধ্যমকর্মীও ভিড় করেছিলেন হাসপাতালের সামনে। সেখানে উপস্থিত উল্লসিত জনতার উষ্ণ অভিবাদন গ্রহণ করেন কেড মিডলটন। ফুটফটে রাজকন্যার আগমনে আনন্দে মোতায়ারা হয়েছে রাজপরিবার ও গোটা বৃটেন । নতুন রাজকন্যার জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।

২০১৩ সালের ২২ জুলাই উইলিয়াম ও কেট দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জের জন্মের পর ছোট্ট রাজকন্যার আগমনে এমনটা হওয়াই স্বাভাবিক। নবজাতক এই রাজকন্যা হতে যাচ্ছেন ব্রিটিশ রাজসিংহাসনের ৪র্থ উত্তরাধিকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেট মিডলটনপ্রিন্স উইলিয়ামপ্রিন্সেস ডায়ানাবৃটিশরাজকন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাড়া জাগিয়েছে অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’

পরবর্তী

খোলা জায়গায় মলত্যাগ ঠেকাতে ভারতে মহিলা বাহিনী

পরবর্তী

খোলা জায়গায় মলত্যাগ ঠেকাতে ভারতে মহিলা বাহিনী

খোলা জায়গায় মলত্যাগ ঠেকাতে ভারতে মহিলা বাহিনী

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT