চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার জাহানারা-সালমার আইপিএল যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের আইপিএল খেলতে বুধবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন জাহানারা আলম ও সালমা খাতুন। দ্বিতীয় দফা কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়ায় তাদের বিদেশ সফরে আর কোনো জটিলতা থাকল না।

সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জাহানারা-সালমা। মঙ্গলবার ফল হাতে পেয়েছে বিসিবি। উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ জানান, দুই ক্রিকেটারই নেগেটিভ।

বুধবার সকাল ১০টা ১০মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দুবাই যাবেন। সেখানে কয়েকদিন কোয়ারেন্টাইনে থেকে শারজায় দলের সঙ্গে যোগ দেবেন।

Banglabid

৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবে তিন দলের উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। যেটি মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত।

জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আগেরবারও তিনি দলটিতে প্রতিনিধিত্ব করেছিলেন। বল হাতে দারুণ করেছিলেন। তার দলের নেতৃত্বে থাকবেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ।

প্রথমবার উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে ডাক পাওয়া বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে। ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা দেবেন দলটির নেতৃত্ব।

Reneta

আসরের অপর দল সুপারনোভাস। ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রীত কৌর থাকছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটির নেতৃত্বে।

দুই টাইগ্রেস তারকা বড় মঞ্চে লড়ার আগে বিসিবির অধীনে পেয়েছেন প্রস্তুতির সুযোগ। শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে দুটি সেশন করেছেন তারা। এছাড়া মিরপুরের একাডেমি মাঠে হয়েছে অনুশীলন।

৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আসরের উদ্বোধনী ম্যাচে জাহানারার ভেলোসিটির প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরদিনই সালমা ও জাহানারার দল মুখোমুখি হবে ২২ গজের লড়াইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারাজাহানারা-সালমাবাংলাদেশ নারী ক্রিকেট দলমেয়েদের আইপিএল-২০২০লিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের করোনা পরিস্থিতি বিপজ্জনক করে তুলবে বায়ুদূষণ

পরবর্তী

দুর্গাপূজা নিয়ে ভারতীয় হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ

পরবর্তী
দুর্গাপূজা

দুর্গাপূজা নিয়ে ভারতীয় হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ

এমপি নিক্সনকে আগাম জামিন

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT