চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে অপুকে হীরার সেট আর লেহেঙ্গা দিয়েছিলেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ছেলেকে নিয়ে শাকিব খান ও অপু

ছেলেকে নিয়ে শাকিব খান ও অপু

আজ শাকিব খান ও অপু বিশ্বাসের নবম বিয়েবার্ষিকী। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। নানা ঘটনার কারণে তাদের এবারের বিয়েবার্ষিকী নিয়ে রয়েছে পাঠকদের মনে নানা কৌতুহল। কারণ এতদিন তাদের বিয়ের ব্যাপারে কিছুই জানা যায়নি। সম্প্রতি এক ঘটনায় অপু বিশ্বাস জানান, তিনি শাকিবের স্ত্রী। নয় বছর আগে তাদের বিয়ে হয়েছে। আর আব্রাহাম খান জয় তাদের সন্তান। পরে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সব কিছু মেনে নেন শাকিব খান।

শাকিব আর অপুর বিয়ে কীভাবে হয়েছিল? আর তাদের সম্পর্কটা কবে থেকে?

চলচ্চিত্রের এই দুই শীর্ষ তারকার বন্ধুর কাছ থেকে বেরিয়ে এসেছে বিয়ের ঘটনা। তিনি প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিয়ের আগের দিন অপুর জন্য শাকিব একটি হীরার সেট আর একটি লেহেঙ্গা কিনেছিলেন। গুলশানে শাকিবের বাসায় বিয়ের ব্যবস্থা করা হয়। তাদের বিয়েটা হয়েছিল আসরের নামাজের ঠিক আগে। বিয়েতে উপস্থিত ছিলেন অপু ও তাঁর বোন লতা। অপুর উকিল বাবা হিসেবে কাবিননামায় স্বাক্ষর করেন মামুনুজ্জামান মামুন। অপুর পক্ষে স্বাক্ষর করেন লতা, আর শাকিবের চাচাতো ভাই মনির স্বাক্ষর করেন তাঁর পক্ষে। বিয়ের দেনমোহর ছিল বড় অঙ্কের। বিয়ের ঘণ্টা দুয়েক পর অপু ও লতা তাঁদের বাসায় চলে যান।

শাকিব আর অপুর বিয়ের জন্য কাজি আনা হয় ফরিদপুর থেকে। কাজির নাম মজিবুর রহমান।

বিয়েতে দুই পরিবারের তেমন কেউ উপস্থিত না থাকলেও ওই দিন রাতেই সবাই তা জেনে যান। শাকিব আর অপুর বাবা-মা বিষয়টি মানতে চাননি। মাস তিনেক পর মামুনুজ্জামান মামুনের মধ্যস্থতায় সব কিছু স্বাভাবিক হয়।

Reneta

এরপর অপু শাকিবের বাসায় আসা-যাওয়া শুরু করেন। শুটিং না থাকলে অপু সন্তানসম্ভবা হওয়ার আগ পর্যন্ত শাকিবের বাসায় নিয়মিত থাকতেন। অন্যদিকে শাকিবও অপুর বাসায় যাওয়া-আসা করতেন।

শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়

শাকিব–অপুর বিয়ে তো হলো। তাদের প্রেমের শুরুটা কবে থেকে? জানা গেল, শাকিব আর অপুর মাঝে যখন সম্পর্ক তৈরি হয়, তখন তারা ডিপজল প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে কাজ করছিলেন। ‘চাচ্চু’ ছবিতে শুটিংয়ের সময় সিদ্ধান্ত হয়, অপু আর অভিনয় করবেন না। ভারতে যাবেন, সেখানে গিয়ে পড়া শেষ করবেন। তারপর দুজনের বিয়ে হবে। অপু ভারতে চলে যান।

এদিকে নায়করাজ রাজ্জাক ছবি তৈরি করবেন। সম্রাটের বিপরীতে অভিনয়ের জন্য অপুকে পছন্দ করেন তিনি। ভারত থেকে চলে আসেন অপু।

পড়া শেষ না করে অপুর এভাবে চলে আসাকে ভালো ভাবে নিতে পারেনি শাকিব। অপুর ওপর তার অভিমান হয়। অপুর সঙ্গে কথা বন্ধ করে দেন। এরপর শাহিন-সুমনের ‘এক বুক জ্বালা’ ছবিতে শুভেচ্ছার সঙ্গে জুটি করেন শাকিব। এদিকে শাকিব আর অপুকে নিয়ে ছবি বানাতে চান তাপসী ঠাকুর। ছবির নাম ‘মনে প্রাণে আছো তুমি’। এই ছবির শুটিংয়ে সময় তাদের মান-অভিমান ভেঙে যায়। তখনই শাকিব-অপু বিয়ের সিদ্ধান্ত নেন।

সংবাদ মাধ্যমকে প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন বলেন, ‘মিরপুর শাহ আলী মাজার রোডের একটি বাসায় থাকতেন অপু। তখন তাদের কথা ছিল, বিয়ের সংবাদ গোপন থাকবে। একসময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। বিয়ের পুরো বিষয়টি জানতেন অপুর মেজ বোন লতা আর শাকিবের চাচাতো ভাই মনির।’

আজ শাকিব খান আছেন পাবনায়, রংবাজ ছবির শুটিং করছেন। আর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু আছেন ঢাকার বাসায়।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT