চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্রামে গেইল, ক্যারিবীয় টি-টুয়েন্টি দলে রাসেল-ওয়ালটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ক্রিস গেইলকে বিশ্রাম দিয়ে দলে ডাকা হয়েছে আন্দ্রে রাসেল, চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কট্রিলকে। সোমবার টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ৩১ জুলাই থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন ৩৮ বছরের গেইল। সিরিজে মোট ১৪২ রান করে তিনি। এর মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তবে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে ক্যারিবীয়রা।

ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন। গত মে’তে বিশ্ব একাদশের বিরুদ্ধে লন্ডনে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন তিনি। ওয়ালটন ডাক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলে এখন দুজন উইকেটকিপার-ব্যাটসম্যান। অপরজন দিনেশ রামদিন।

Banglabid

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা মারলন স্যামুয়েলসও টি-টুয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। কট্রিল ওয়ানডে দলেও ছিলেন। তিন ম্যাচের মাত্র একটিতে সেরা একাদশে সুযোগ পান। শেষ ম্যাচে তিনি ৫৯ রান দিয়ে একটি উইকেট নেন। সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টি-টুয়েন্টিতে তিনি ডাক পেলেন রিয়াদ এমরিতের জায়গায়।

ইনজুরির কারণে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডের দুটিই মিস করেন রাসেল। মনে করা হয়েছিল, আবারও বড় ইনজুরি পড়েছেন। কিন্তু টি-টুয়েন্টিতে তার নাম থাকায় এখন বোঝা যাচ্ছে তেমন গুরুতর কিছু নয়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি স্কোয়াড
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সেলডন কট্রিল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT