চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: সম্পর্কটা ছিঁড়েই ফেললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ৩০, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) দেয়া অনুদান স্থগিতের কয়েক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের চাপে ডব্লিউএইচও , কোভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ব্যর্থ হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার আরও অভিযোগ চীনকে প্রশ্রয় দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ট্রাম্পের দাবি, ডব্লিউএইচও বেইজিংকে করোনভাইরাস মহামারী সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে।

US President Donald Trump announced that his country is terminating its relationship with the World Health Organisation (WHO).

Read @ANI Story | https://t.co/Kzk4TAt9J6 pic.twitter.com/OVK90GqVqx

— ANI Digital (@ani_digital) May 29, 2020

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংঙ্গে সব সম্পর্কের ইতি টানছি, এবং ওই তহবিল বিশ্বের অন্যান্য জনস্বাস্থ্য খাতে দান করা হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪০ কোটি মার্কিন ডলার অনুদান দিত মার্কিন সরকার। সেই অর্থ এখন থেকে অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প এ বছর নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন এবং করোনাভাইরাস মহামারী যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পরলে বেশ সমালোচিত হয়েছেন।

অনেকে বলছেন, নিজের দোষ ঢাকতেই চীনকে দোষারোপ করছেন ট্রাম্প।

তবে তিনি বরাবরই অভিযোগ করে আসছেন করোনাভাইরাসের সংক্রমণ শুরুর প্রথম থেকে চীনের পক্ষপাত করে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের আঘাতে জর্জরিত শীর্ষ দেশ। চীনে ভাইরাস শুরু হলেও যুক্তরাষ্ট্রই এখন মূল কেন্দ্র। দেশটিতে আজকে পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৮ লাখ ছড়িয়েছে। মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি ১ লাখ ৪ হাজার ৫০০ জন।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠিক মেসি-রামোসদের লিগ ফেরার দিনক্ষণও

পরবর্তী

তারান্নুমের ‘মনের এক কোণায়’

পরবর্তী

তারান্নুমের ‘মনের এক কোণায়’

নোয়াখালীতে অস্ত্রসহ দুই যুবক আটক

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT