চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় একদিনে আরও ৫২৭৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এসময়ে আরও ৫ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৭৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪১৯ জন শনাক্ত এবং মারা গেছেন তিন লাখ ৪৫ হাজার ৫০০ জন।

এরপর ২৪ ঘণ্টায় মেক্সিকোতে ৪৭০ জন ও ব্রাজিলে ৪২৪ জন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ব্রাজিলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৬২৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ২১২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৪৪ হাজার ৩৬২ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৭২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ১৪১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৮২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৭৫২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৫৮১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তুরস্কে ২৬৩ জন, ইতালিতে ১৪১ জন, ইরানে ২৪২ জন, পোল্যান্ডে ২৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫০ জন, জাপানে ২০৩ জন, ইউক্রেনে ১৫২ জন, ফিলিপাইনে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ট্যাগ: আক্রান্ত ও মৃত্যুবিশ্বে করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের বিনম্র শ্রদ্ধা

পরবর্তী

ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও ধরাশায়ী উইন্ডিজ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও ধরাশায়ী উইন্ডিজ

সৈন্যরা ঠাণ্ডার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয়দের ইউক্রেন ত্যাগের নির্দেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT