চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার উদাহরণ ফেয়ার গ্রুপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A
প্রফুল্ল ব্যক্তি সুন্দর প্রকৃতির মাঝে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার অসাধারণ উদাহরণ ফেয়ার গ্রুপ। তাদের মাঝেই রয়েছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।

বুধবার  নরসিংদীর শিবপুরে ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন ব্রিটিশ হাই কমিশনার।

তিনি বলেন: আমি নিজে ঘুরে দেখেছি, ফেয়ার ইলেক্ট্রনিক্স অসাধারণ উচ্চাভিলাষের বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশেই বিশ্ব মানের পণ্য উৎপাদন করছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিফলন ঘটিয়েছে। এটা সত্যিই অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও প্রেরণা যোগানোর মতো বিষয়।

Banglabid

সকালে ফেয়ার ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে পৌঁছলে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনকে ফুলেল সম্ভাষণ জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। এ সময় ফেয়ার গ্রুপের পরিচালক জনাব মুতাসসিম দাইয়ান উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাই কমিশনারের সাথে ছিলেন তার পার্টনার মিস তেরেসা এলবর এবং হাই কমিশনের হেড অফ আইটি শাহরিয়ার রউফ, অ্যাকটিং হেড অফ ইন্টারন্যাশনাল ট্রেড খালিদ গাফফার ও হাই কমিশনারের এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট মাহতালাত মাহবুব। তারা ফ্যাক্টরির বিভিন্ন ফ্লোর ঘুরে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।

পরে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন: আমরা প্রায়ই বলে থাকি, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতে বৈচিত্র্য আনা দরকার। এ দেশের গার্মেন্টস খাতের সাফল্যকে অন্যান্য খাতে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, ফেয়ার ইলেক্ট্রনিক্সের ফ্যাক্টরিতে সেটাই ঘটতে দেখলাম। ওরা প্রমাণ করে দিয়েছে যে এটা সম্ভব। আমি অত্যন্ত মুগ্ধ। ফেয়ার গ্রপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাই মিলে তা অর্জন করেছেন।

Reneta

ব্রিটিশ হাই কমিশনার বলেন: আমি বিশ্বাস করি ব্রিটিশ কোম্পানীগুলো ফেয়ার গ্রুপকে এ দেশে তাদের পার্টনার হিসাবে পেতে আগ্রহী হবে। আমি আমার টিমকে সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছি। আমি দেখেছি, নারী-পুরুষ সম্মিলিতভাবে পুরোপুরি সমান মর্যাদা নিয়ে এখানে একযোগে কাজ করছে। ফ্যাক্টরি ফ্লোরে তারা সবাই মিলে বাংলাদেশেই বিশ্ব মানের পণ্য উৎপাদন করছে। আমি মনে করি এটাই বাংলাদেশের ভবিষ্যত।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন: যারা বলে থাকেন বাংলাদেশের কি বিশ্ব মানের পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে, ফেয়ার গ্রুপ তাদের জন্য উদাহরণ হিসাবে নিজেদের গড়ে তুলেছে। অবশ্যই বাংলাদেশ সেই সক্ষমতা রাখে। ফেয়ার গ্রপ তার প্রমাণ। ওদের অসাধারণ নেতৃত্ব এবং সমতাভিত্তিক, তরুণ, উদ্ভাবনী টিমের এই অর্জনে আমি মুগ্ধ।

ব্রিটিশ হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন: ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের এই সফর আমাদেরকে দারূণভাবে উৎসাহিত করেছে এবং অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি ভবিষ্যতে খ্যাতনামা ব্রিটিশ কোম্পানির সাথে যৌথভাবে বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-এর ক্ষেত্রে ব্রিটিশ কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে ফেয়ার গ্রুপ তাদের সাথে কাজ করতে আগ্রহী।

ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী (অব:), চীফ মার্কেটিং অফিসার মো: মেসবাহ উদ্দিন, পরিচালক (প্রশাসন) লে: কর্ণেল নূর মোহাম্মদ সিকদার, হেড অফ কমিউনিকেশন এন্ড কর্পোরেট ফিলান্ত্রপি হাসনাইন খুরশেদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট রায়ান আহমেদ এবং সিওও (ফ্যাক্টরি) ব্রিগেডিয়ার জেনারেল আকরামুল হক (অব:) এ সময় উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড তার এই নরসিংদী ফ্যাক্টরিতে বিশ্বখ্যাত স্যামসাং-এর মোবাইল ফোন এবং টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওয়েভ ওভেন উৎপাদন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেয়ার গ্রুপব্রিটিশ হাই কমিশনাররবার্ট চ্যাটারটন ডিকসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কয়েকঘণ্টায় প্রায় ১০০ সৈন্য নিহত

পরবর্তী

চেলসি মালিকের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পরবর্তী
চেলসি মালিকের ছবি, তিনি স্কার্ফ পরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি মালিকের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

তথ্যমন্ত্রীর বক্তৃতা, চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতি সংযোগের উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ও অসমীয়া সংস্কৃতির যোগসূত্র গড়বে চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT