চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের উই-ফাই’র ‘লিডারশিপ চ্যাম্পিয়ন’ হয়েছেন সেলিমা আহমাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাংক গ্রুপের উইমেন এন্টারপ্রেনিয়র ফিনান্স ইনিশিয়েটিভের (উই-ফাই) এর জন্য সম্মানিত ‘লিডারশিপ চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত হয়েছেন সেলিমা আহমাদ।

তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিনারউসিসিআই) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান।

চলতি বছরের জুন থেকে ২০২২ সালের মে পর্যন্ত ২ বছরের জন্য সেলিমা আহমাদ ‘লিডারশিপ চ্যাম্পিয়ন’ থাকবেন।

Banglabid

বিশ্বব্যাংকের ওয়াশিংটন ডিসি থেকে গত ৩০ জুন উই-ফাই এর সচিবালয় এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সেলিমা আহমাদ বাংলাদেশ থেকে এই সম্মানজনক পদবীটি অর্জন করেছেন।
উই-ফাই বিশ্বব্যাংকের একটি যুগান্তকারী অংশীদারিত্ব যা উন্নয়নশীল দেশগুলোতে নারী নেতৃত্বাধীন বা মালিকানাধীন ব্যবসার ক্ষেত্রে উন্মুক্ত অর্থায়নের ব্যবস্থা করার জন্য সক্রিয় ভাবে কাজ করে।

Reneta

উই-ফাই ১৪টি দেশের সরকার, ৬টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাপী সরকারি ও বেসরকারি খাতের আরও অনেক স্টেকহোল্ডারকে অন্তর্ভুক্ত করেছে তাদের পার্টনার হিসেবে।

‘লিডারশিপ চ্যাম্পিয়নদের’ মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাংকের উই-ফাই এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে এডভোকেসি করে নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাপী সহায়তা প্রদান করা।

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘অসলো বিজনেস ফর পিস’ পুরষ্কার প্রাপ্ত সেলিমা আহমাদ গত ৩০ বছর ধরে বেসরকারি খাতের উন্নয়নে এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে আসছেন।

বাংলাদেশ সরকারের সংসদ সদস্য হিসেবেও তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়নের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। উই-ফাই এ ‘লিডারশিপ চ্যাম্পিয়ন’ হিসেবে তার এই নতুন মর্যাদাপূর্ণ অবস্থান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক অপরিমেয় সুযোগ সৃষ্টি করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীর ক্ষমতায়নবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যু

পরবর্তী

টেক্সাসে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ অমান্য করলে ২৫০ ডলার জরিমানা

পরবর্তী

টেক্সাসে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ অমান্য করলে ২৫০ ডলার জরিমানা

চলে গেলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT