চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা আবার কবে মাঠে নামবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। হতাশাজনক পারফরম্যান্সের পর সিনিয়র খেলোয়াড়রা অবসরে যেতে শুরু করেছেন। সমালোচনার কেন্দ্রে থাকা কোচ হোর্হে সাম্পাওলি অবশ্য সময় নিচ্ছেন নিজের ব্যাপারে সিদ্ধান্তের। আর্জেন্টিনাকেও নতুন উদ্যমে শুরু করতে হবে।

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর গা ঝাড়া দেয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার। নতুন শুরুর পথে হাঁটার। দল গোছানোর। সামনের বছরই কোপা আমেরিকার লড়াই। ২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে তরুণ উজ্জীবিত খেলোয়াড়দের খোঁজার চেষ্টা করতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। সেজন্য এবছর বেশকিছু প্রীতি ম্যাচ হাতে পাচ্ছে দেশটি।

চলতি বছরের সেপ্টেম্বরে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ক্যালিফোর্নিয়াতে ৭ সেপ্টেম্বর গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ। যাতে ১১ সেপ্টেম্বর মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এবছরেরই নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এখনও প্রতিপক্ষ ঠিক হয়নি। তারপর অবশ্য চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। পরের বছর, ২০১৯ সালের জুনে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার পরের আসর। সেখানে ঘুরে দাঁড়াতে দলকে ঢেলে সাজাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কটি ম্যাচই আপাতত আর্জেন্টিনার সূচিতে।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসের গান

পরবর্তী

ফারজানার ‘সেরা’তে সর্বোচ্চ পুঁজির রেকর্ড

পরবর্তী

ফারজানার ‘সেরা’তে সর্বোচ্চ পুঁজির রেকর্ড

‘ব্রাজিল ফেভারিট, পার্থক্য গড়বেন নেইমার’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT