চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সমর্থকদের জন্য কোচদের পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে সমর্থকদের জন্য অভিনব ভিডিও বানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভিডিওতে বিভিন্ন দেশের কোচরা পরামর্শ দিয়েছেন ভক্তদের। সেই সঙ্গে কোনও কোনও বিষয়ে সতর্কও করেছেন তারা। আসলে সারা দুনিয়া থেকে যেসব দর্শক খেলা দেখতে রাশিয়া যাচ্ছেন, তাদের জন্যই তৈরি এই ভিডিও বার্তা।

এই পরামর্শ বার্তাটা কোনও একজনই দিতে পারতেন। কিন্তু সেটিই কোচদের মধ্য ভাগাভাগি করে দেয়া হয়েছে।

ভিডিও’র শুরুতেই দেখা যাচ্ছে, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে। তিনি বলছেন, ‘শেষ পর্যন্ত আমরা এখানে হাজির’। ফরাসি কোচের পরই আছেন আইসল্যান্ডের কোচ হালগ্রিমসন। তার বক্তব্য, ‘শুধু আপনারাই জানেন, এই পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়’।

এই দুজনের পরই স্কিনে ভেসে ওঠে হোর্হে বুরুচাগার মুখ। তিনি রাশিয়া যাচ্ছেন আর্জেন্টিনা দলের ম্যানেজার হিসেবে। তার কথা, ‘আমি আগে বিশ্বকাপে খেলেছি। জিতেছিও। জানি, ব্যাপারটা মোটেই সহজ ছিল না’।

ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজের বক্তব্য, ‘অনেকেই এখানে আসার আশা করে। আপনারা চেষ্টা করেছেন, তাই এসে পৌঁছেছেন। সুইজারল্যান্ডের কোচ ভ্লাদিমির পেটকোভিচের মন্তব্য, ‘লাখ লাখ লোক চেষ্টা করেছিল! আপনি এসেছেন’।

নিজের দেশে সবাইকে স্বাগত জানানোর ঢঙে রাশিয়ার কোচ স্তানিস্লাভ চের্চেসভ বলেন, ‘আপনারা কষ্ট করে অর্থ বাঁচিয়েছেন। ভাগ্যের জোরে টিকিট পেয়েছেন। আর এখন…আপনারা রাশিয়ায় বিশ্বকাপ দেখতে পাবেন’।

ব্রাজিলে কোচ টিটে বলেন, ‘মাঠে বল গড়ানোর আগে ঠিক করে দেখে নিন আপনারা প্রস্তুত কি না’। পেরুর কোচ নেলবার্তো সোলানো তার মূল্যবান পরামর্শে জুড়ে দেন এভাবে, ‘সেই জেতে যে ভুল করে না। আপনারা ফ্যান আইডি অবশ্যই আনবেন। এটা ভিসার মতো। অনেক সুবিধা দেয়। তার মধ্য সবচেয়ে বড় সুবিধা শহরের অভ্যন্তরীণ এবং বিশ্বকাপের দুটি শহরের মধ্য বিনামূল্যে যাতায়াত’।

ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেট যোগ করেন, ‘কিক অফের তিন ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে যাবে। তাই ভিড় এড়াতে আগেই পৌঁছে যান’। পর্তুগালের ফার্নান্দো সান্তোস বলেন, ‘আমরা বাসে যাই, আপনারাও পাবলিক ট্রান্সপোর্টে মাঠে আসুন। চিৎকার করে আমাদের সমর্থন করুন, প্রতিপক্ষকে সম্মান করুন। তাদের সমর্থকদেরও সম্মান করুন’।

নাইজেরিয়ার কোচ গার্নোট রোর মনে করিয়ে দেন, ‘ভালো করে খেয়াল রাখুন, কী কী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষেধ। আপনারা স্টেডিয়াম ছেড়ে একবার বের বের হলে আবার প্রবেশ করতে পারবেন না’।

শেষে আবার দেখা যায় কয়েকজনকে। তাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সদস্য বুরুচাগা আবার বলেন, ‘বর্ণ, জাতি, ধর্ম ইত্যাদি নিয়ে বৈষম্য একেবারেই বরদাস্ত করা হবে না’।

ব্রাজিল কোচ টিটে সমর্থকদের বন্ধুর মতো পরামর্শ দিয়ে বলেন, ‘গ্যালারিতে কোথায় আপনি বসছেন, তা বড় কথা নয়। আমি আপনাদের দেখতে চাই জাতীয় সঙ্গীত গাইতে, দলের জন্য চেঁচাতে’। আর দেশম বলেন, ‘আপনাদের গ্যালারিতে যতটা দেয়ার দিন। আমরাও মাঠে সবটুকু দেব’।

কুইরোজের মন্তব্য, ‘এবার সময় এসে গেছে’। সান্তোস বলেন, ‘ইতিহাস গড়ুন’। রোর মন্তব্য, ‘মাঠ থেকে আপনাদের দেখব’। সবার শেষে হালগ্রিমসনের আহ্বান, ‘বিশ্বের সেরা ফ্যান হয়ে উঠুন’।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জান্নাতের দরজা রাইয়ান কাদের জন্য?

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে মধ্যপ্রাচ্যের ৪ সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পে মধ্যপ্রাচ্যের ৪ সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি

পারভেজ মোশাররফ-পাকিস্তান-রাষ্ট্রদ্রোহিতার মামলা-গ্রেপ্তারের নির্দেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT