চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের নতুন রাজ্য ইংল্যান্ড, রাজা মরগান

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১২:৪৭ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

নির্ধারিত ওভার শেষে টাই। টাই সুপার ওভারেও। উত্তেজনার পারদ চড়তে চড়তে ফেটে গেছে থার্মোমিটার! নাটক জমে হল ক্ষীর! লর্ডসে রোমাঞ্চের শেষে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার ওভারে টাই হওয়ার পর ম্যাচে বাউন্ডারির সংখ্যা হিসাবে এগিয়ে চ্যাম্পিয়ন মরগানের দল।

আবারও পারল না নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় আসরে ফাইনালে উঠে শিরোপা থাকল অধরা। লর্ডসে শিরোপার মঞ্চে কাজের কাজটা সারল ইংল্যান্ড। কেন উইলিয়ামসনদের সুপার ওভারের নাটকীয়তায় হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ইংলিশরা। তাতে ২৩ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্বকাপ। আগামী চার বছর সোনালী ট্রফির নতুন রাজ্য এখন ইংল্যান্ড, যে রাজ্যে রাজা মরগান।

লর্ডসে ফাইনালের মঞ্চে টস করতে নেমেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। দুদলের জন্য নির্ধারিত ১০০ ওভারের লড়াই শেষে তাদের একজনের উঁচিয়ে ধরার কথা শিরোপা। সেটি আধাঘণ্টা পেছাল। খেলা যে টাই হয়ে তখন সুপার ওভারে। সেখানেও টাই। তবে দিনশেষে শিরোপার হাসিতে মাতা ব্যক্তিটি মরগান। দুজনের যে-ই ট্রফি ছুঁতেন, তার দেশের জন্যই হত প্রথম বিশ্বকাপ জয়। সেখানে এগিয়ে থাকলের ইয়ন মরগান।

Banglabid

ইংল্যান্ড এন্ড ওয়েলসে এবার বসেছিল বিশ্বকাপের দ্বাদশ আসর। আগের আসরগুলো মিলিয়ে সর্বোচ্চ পাঁচবারের শিরোপা জেতা দল অস্ট্রেলিয়া। দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে টাইটেল গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ড বা ইংল্যান্ড আগে কখনোই শিরোপা জিততে পারেনি। সেই খরা কাটাল ইংল্যান্ড। আর ১৯৯৬ সালের পর নতুন কোনো দেশ হিসেবে বিশ্বকাপ ট্রফিতে চুমু খেল থ্রি-লায়ন্সরা।

আগেও একবার শিরোপার মঞ্চে গিয়েছিল চলতি আসর নিয়ে মোট আটবার সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড। এবার নিয়ে ফাইনালে আসাটা দুইয়ে দাঁড়ায়। প্রথমবার গত আসরেই, তাসমান সাগরপাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ আয়োজক ছিল তারাও। ফাইনালে অজিদের কাছেই ভেঙে পড়ে ব্রেন্ডন ম্যাককালামের দল। এবার কাঁদাল ইংল্যান্ড।

ইংল্যান্ড সেখানে প্রথমবার ফাইনালে ওঠে সেই ১৯৭৯ সালে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরেই, হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরে ইংলিশরা আরও দুবার ফাইনালে খেলেছে, ১৯৮৭ সালে হারে অস্ট্রেলিয়ার কাছে। পরেরবার ১৯৯২ আসরে হার পাকিস্তানের কাছে। কখনোই শিরোপা জিততে না পারা ইংলিশরা এবার চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে এসে করল বাজিমাত।

Reneta

ইংল্যান্ড শিরোপার পথে সেমিতে ৮ উইকেটে হারিয়ে আসে অস্ট্রেলিয়াকে। লিগপর্বে গেছে নানা চড়াই-উতরাই। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারের পথ মাড়িয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সেরা চারে পা রেখেছিল মরগান-রুটদের দল।

নিউজিল্যান্ডও সেখানে গেছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। সেরা চারে এসেছে চতুর্থ দল হিসেবে। লিগপর্বে ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারের সঙ্গে একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সেমিতে আসে উইলিয়ামসন-বোল্টদের দল। তবে চার নম্বর দল হিসেবে সেমিতে এলেও ভারতকে ১৮ রানে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটেছিল কিউইরাই। রোববারের দিনশেষে তারা রানার্সআপ।

দীর্ঘ ৪৬ দিনের লড়াই শেষে ক্রিকেটবিশ্বের চোখ আটকে ছিল লর্ডসে। মহারণের মঞ্চ প্রস্তুত ছিল, নিজেদের শান দিয়ে রেখেছিল প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কুশীলব হিসেবে একদিকে স্টোকস-আর্চাররা, অন্যদিকে গাপটিল-টেলররা। ক্রিকেট ভাগ্য হেলে গেল ইংলিশদের দিকেই, রোমাঞ্চের শেষে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিল ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-নিউজিল্যান্ডউইলিয়ামসনবিশ্বকাপ-২০১৯মরগান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিং গড়ে নাম্বার ওয়ান সাকিব

পরবর্তী

সুপার ওভার রোমাঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

পরবর্তী

সুপার ওভার রোমাঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

ম্যারাথন ফাইনালে ফেদেরারকে হারিয়ে মুকুট জোকোভিচের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT