চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের দরজায় ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেকটা কাছে গিয়ে ফিনিশিংয়ের অভাবে ম্যাচ হারের একটা অভ্যাসই প্রায় গড়ে ফেলেছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে চলতি বিশ্বকাপের কোয়ালিফাইংয়ে সেটা আরো একবার দেখাল তারা। এবার ফলাফল গেছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে।

নিজেদের রেকর্ড পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে বিশ্বকাপের দরজার কাছে পৌঁছে গেছে ক্যারিবীয়রা। সুপার সিক্সের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই ইংল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত গেইলদের।

ব্রেন্ডন টেলর তার ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি পেলেও অন্যদের ভাল সহযোগিতা না পাওয়ায় ২৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে শুরুতে ক্রিস গেইলের উইকেট হারালেও মারলন স্যামুয়েলস ও সাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

Banglabid

তবে সুযোগ আছে জিম্বাবুয়েরও। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই ইংল্যান্ড যাত্রা নিশ্চিত তাদের।

জিম্বাবুয়ের তিনশ ছুঁই ছুঁই স্কোরে মূল অবদান টেলরেরই। ১২৪ বলে ২০টি চার ও দুই ছক্কায় ১৩৮ রান করেন তিনি। স্বাগতিকদের হয়ে ওপেনার সলোমন মিরে ৪৫ ও শেন উইলিয়ামস ৩৪ ছাড়া কেউ উল্লেখ করার মত রান করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজদের হয়ে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে সফল বোলার অধিনায়ক জেসন হোল্ডার। কেমার রোচ নিয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট গেছে কিমো পাওয়েলের পকেটে।

Reneta

জিম্বাবুয়ে ইনিংসের জবাব দিতে নেমে শুরুটা তেমন একটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৩৮ রানে আউট হন ক্রিস গেইল(১৭)। তবে তৃতীয় উইকেট স্যামুয়েলস ও হোপের ১৩৫ রানই জয়ের ভিত গড়ে ক্যারিবীয়দের। এ দুজনের আগে এভিন লুইসের গতিশীল ৬৪ রানও দারুণ অবদান রেখেছে জয়ে।

৮০ বলে ৮৬ রানের ইনিংস খেলেন স্যামুয়েলস। ছয়টি চার ও চারটি বিশার ছক্কার মার তার ইনিংসে। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। স্যামুয়েলসকে দারুণ সঙ্গ দেন ৭৬ রান করা হোপ। ৯৭ বলে সাত চার ও এক ছক্কায় ইনিংস সাজান তিনি।

তবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানদের দাপটের পরও আচমকা ম্যাচে ফিরেছিল জিম্বাবুয়ে। সিমরোন হেটমেয়ার (১৩) ও হোল্ডারকে (৬) ফিরিয়ে জয়ের আশা জাগিয়েছিল তারা। কিন্তু কিমো পাওয়েলের ১২ বলে ১৫ ও অ্যারন নার্সের ৮ বলে ৮ রান ৬ বল হাতে রেখেই জয় এনে দেয় ক্যারিবীয়দের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT