চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপের জন্য ঈদে নাটকের দর্শক কমবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
বিনোদন
A A

নির্মাতা হিসেবে ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছেন বহু আগেই। পাশাপাশি বড়পর্দায়ও ‘প্রজাপতি’, ‘তারকাটা’, সর্বশেষ শাকিব খানকে নিয়ে ‘সম্রাট’ নির্মাণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নির্মাণাধীন তার নতুন ছবি ‘যদি একদিন’। তবে তার ফাঁকেই রাজের নির্দেশনায় এই ঈদে ৬ টি নাটক প্রচার হবে কয়েকটি শীর্ষস্থানীয় চ্যানেলে।

কেমন হবে তার পরিচালনায় ঈদের ছয় নাটক? বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ছোট পর্দার ঈদ অনুষ্ঠান নিয়ে জানিয়েছেন নির্মাতা।

আসন্ন ঈদুল ফিতরে আমার পরিচালিত ছয়টি নাটক প্রচারিত হবে। নাটকগুলো হচ্ছে ‘কি জানি কি হয়’, ‘অনুভবে’, ‘কবিতার মতো গল্প’, ‘হ্যালো ৯১১’, ‘লাভ এমারর্জেন্সি’, ‘বিবাহ কলহ’, ‘ছবির মানুষ’। এই ছয়টি নাটক চারটি চ্যানেলে প্রচারিত হবে। গল্পের কথা যদি বলি, একটার সঙ্গে অন্যটার কোনোভাবেই মিল নেই। কোনটা থ্রিলার, কোনটা রোমান্টিক, আবার কোনোটা কমেডি, কোনটা হয়েছে ইমোশনাল, এছাড়া রেডিও স্টেশন নিয়ে একটা ভিন্ন গল্পের নাটক আছে।

চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘কি জানি কি হয়’ নাটকের জন্য এবার প্রথম নাটকের শুটিং-এ ‘রেড ক্যামেরা’ ব্যবহার করলাম। দেখলেই মনে হয়ে সিনেমা! নাটকের ক্ষেত্রে ‘রেড ক্যামেরা’ ব্যবহার করা হয় না। নাটকের গল্পটার কারণে এ ক্যামেরা নিতে হয়েছে। পুরোটাই থ্রিলে ভরা। প্রথমে দেখলে শেষ পর্যন্ত দেখতে মন চাইবে। দর্শক মনোযোগ অন্যদিকে দিতে পারবে না। আবার পুরোটা না দেখলে কিছু বোঝা যাবেনা। এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, মোনালিসা, সাজু খাদেম প্রমুখ।

Banglabid

এবার কাজগুলো করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। আজ উত্তরায় এখনও শুটিং করছি। সন্ধ্যার মধ্যে শেষ করবো। অথচ দুইদিন পরেই ঈদ। আরেকটা অভিজ্ঞতা হয়েছে যে, আমার একটি নাটকের ফুটেজ ডিলিট হয়ে গিয়েছিল। পুরোটাই আবার রি-শুট করতে হয়েছে। এটা একটা এক্সিডেন্ট আর কি! এছাড়া অনেকগুলো শিল্পীর সঙ্গে কাজ করেছি। যেমন, মিম মানতাসা প্রথম কাজ করলো আমার সাথে, মোনালিসা অনেক বছর পর আমার নির্দেশনায় কাজ করেছে।

আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ঈদ উৎসবে ছোটপর্দায় বিশ্বকাপ ফুটবল খুব বেশি বাগড়া দেবে আমি মনে করি না। তবে কিছু দিতে পারে। কারণ আমাদের দেশে ফুটবল বিশ্বকাপের মেক্সিমাম দর্শকই আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির সাপোর্ট করেন। এই খেলাগুলোর দিন ছাড়া অন্য সময় সমস্যা হবে বলে আমি মনে করিনা। তাছাড়া এখন হিউজ দর্শক নাটক ইউটিউব থেকে দেখেন। টেলিভিশনে নাটক অনএয়ার মিস করলে সেটা চট করে সময় বুঝে ইউটিউব থেকে দেখে নেয় দর্শক। আমি মনে করি, ঈদে বা অন্যসময় নাটক দেখার জন্য দর্শক কমবে না। একজন নির্মাতা হিসেবে আমার কথা হচ্ছে, নাটক নির্মাণ করছি দর্শকদের দেখার জন্য। সেটা টেলিভিশন হোক, ইউটিউব কিংবা অন্যকোনো ডিজিটাল মাধ্যম থেকে দর্শক দেখলেই হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানতাসালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ জিততে মেসিকে ‘স্বস্তিতে’ রাখতে হবে

পরবর্তী

‘আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে…’

পরবর্তী
ঝড়-বৃষ্টি

‘আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে...’

জমকালো উদ্বোধনে বিশ্বকাপের পর্দা উঠল

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT