চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ শিশুদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানসম্পদে পরিণত করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ এর জন্য ওয়েবিনার ছবি, বিশেষজ্ঞদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ (অটিজম) শিশুদের বৃত্তিমূলক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানসম্পদ হিসেবে গড়ে উঠার সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নাছিমা বেগম।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের উদ্যোগে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ এর অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  করোনা মহামারির বিবেচনায় বিকল্প অনলাইন ওয়েবিনার এর মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাছিমা বেগম বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের অনেক মা-বাবাই তাদের সন্তানের অবস্থাটি লুকিয়ে রাখেন। তারা ভাবেন, তাদের কোনো কৃতকর্মের ফল তাদের সন্তান ভোগ করছে। কিন্তু বিষয়টি কখনই এমন নয়।

নিজের অটিজমে আক্রান্ত সন্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সমাজের এসব গোড়ামি ভেঙে অটিজম সংক্রান্ত সঠিক তথ্য সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। বিশেষ শিশুদের ভেতরকার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের সক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের ভাষিক যোগাযোগে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, উন্নত দেশের তুলনায় দক্ষিণ-এশিয়ার দেশগুলোতে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সেবা প্রদানের সুযোগ কম। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এসকল মানুষদের হেয় প্রতিপন্ন না করে রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়িত্ব হলো তাদের মানবিক সেবা প্রদান সুনিশ্চিত করা।

কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আনোয়ার উল্লাহ্, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, তরী ফাউন্ডেশন ও এসসিজির পরিচালক ড. মারুফা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

২০০৭ সাল থেকে অটিজম সচেতনতা দিবস পালন শুরু হলে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক  ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়। ২০১২ সাল থেকে প্রতিবছর জাতিসংঘ কর্তৃক দিবসটির জন্য একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের প্রতিপাদ্য হচ্ছে, “Inclusion in the Workplace: Challenges and Opportunities in a Post-Pandemic World” অর্থাৎ, কর্মক্ষেত্রে একীভূতকরণ: মহামারী পরবর্তী বিশ্বের বাধা ও সুযোগসমূহ।

 

ট্যাগ: অটিজমঢাকা বিশ্ববিদ্যালয়বিশেষ শিশুযোগাযোগ বৈকল্য বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় জান্নাতুল বাকেয়া কেকার ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’

পরবর্তী

ভ্যাকসিন নিলেন আরও ৩৯ হাজার মানুষ

পরবর্তী
বাংলাদেশে করোনা টিকা গ্রহণের জন্য মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নিলেন আরও ৩৯ হাজার মানুষ

বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল লোগো, সবুজ, লাল ও হলুদ রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT