চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতির ঠিক আগে বাংলাদেশের জালে ২ গোল চীনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চীনকে ৪৪ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলেন আফঈদা-নবীরনরা। বিরতির ঠিক দুই মিনিট আগে দুই গোল হজম করে ২-০তে পিছিয়ে গেছে লাল-সবুজের দল।

তৃতীয় মিনিটে লেফট উইং দিয়ে আক্রমণে প্রথম কর্নার আদায় করে নেয় চীন। পরের মিনিটে চীন ভালো একটি শট নিলেও গোলবারের বাইরে দিয়ে চলে যায়। পঞ্চম মিনিটে সরাসরি প্রথম গোলমুখে শট নেয় তারা, রুখে দেন মিলি আক্তার। দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়রকে আক্রমণে উঠতে বাধা দেয়ায় কার্ড দেখেন চীনের লিউ ইয়াতাং।

১২ মিনিটে মিলি প্রথমবার বল ঠেকিয়ে দিলে একই আক্রমণে বল বারে লেগে গোলবঞ্চিত হয় চীন। ১৮ মিনিটে ওয়াং শাং বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দিয়েছিলেন। গোলকিপার মিলি ও শামসুন্নাহার সিনিয়ের প্রচেষ্টায় সে যাত্রায় বেঁচে যায় লাল-সবুজের দল। দুই মিনিট পর চীনের আরও একটি গোলের সুযোগ ঠেকিয়ে দেন মিলি আক্তার।

ম্যাচের প্রথমদিকে চীনের আধিপত্য ছিল স্পষ্ট, সবকিছুতে এগিয়ে ছিল দলটি। বল দখলের লড়াইয়ে চীন ৬০ শতাংশের বেশি, শট এবং গোলমুখে শটের ক্ষেত্রেও আসরের বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল। ২৩ মিনিটে আর চীনকে আটকাতে পারেনি বাংলাদেশ। জিন কুনের রাইট উইং থেকে ক্রসে লেফট উইং থেকে হেডে গোল করেন ওয়াং শুয়াং। তবে অফসাইডে বেশখানিকটা সময় নিয়ে ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি।

অফসাইডে চীনের গোল বাতিল হওয়ার পর আর তেমন আক্রমণ করতে পারেনি চীন। বাংলাদেশ বেশ কয়েকটা আক্রমণের চেষ্টায় কর্নার আদায় করে। ৪৪ মিনিটে ওয়াং শুয়াং ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে চীনকে ১-০তে এগিয়ে দেন। পরের মিনিটে ঝাং রুই আরও একটি গোল করে চীনকে ২-০তে এগিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপচীনবাংলাদেশমিলিরিতুপর্ণারুইলিড স্পোর্টসশুয়াং
শেয়ারTweetPin

সর্বশেষ

অধ্যাপক শুইচিন জিয়াং ছবি: ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ স্ক্রিনশট

দুটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে, তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

মার্চ ৫, ২০২৬

আবারও সড়কে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদার পক্ষে বললেন মন্ত্রী

মার্চ ৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল

মার্চ ৫, ২০২৬

ইরানের মিত্র মস্কো ও বেইজিং কোথায়, কেন তারা দূরত্ব বজায় রেখেছে!

মার্চ ৫, ২০২৬

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণালংকার গায়েব

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT