চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের বাইরে টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিয়ে কী ভাবছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ চ্যাম্পিয়ন দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের বাইরে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনেকদিনের। খেলোয়াড়রা বিভিন্ন সময় দাবিও তুলেছেন এ ব্যাপারে। ভারতে আইপিএল নিলামের আগে মাঠে গড়ায় টি-টুয়েন্টি আসর বিজয় হাজারে ট্রফি। কিন্তু বাংলাদেশে কেন টি-টুয়েন্টির খেলোয়াড় পেতে আরেকটি প্ল্যাটফর্ম করা হচ্ছে না, সে আলোচনা উঠল আরও একবার।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণী পর্বে অংশ নিতে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে অপরাজিত থেকে আসরে চ্যাম্পিয়ন হয় আবাহনী। আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান।

নাজমুল হাসান বলেন, ‘করলে বিসিবিকেই করতে হবে (আলাদা টি-টুয়েন্টি টুর্নামেন্ট)। ক্লাব আগ্রহী হবে না, ফ্র্যাঞ্চাইজিও হবে না। তারা চায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ। তা না হলে কেউ আগ্রহ দেখায় না। আমাদের জাতীয় দলের সামনে যত ম্যাচ, তাতে তাদেরকে ফ্রি পাওয়া সম্ভব না।’

করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের মার্চের মাঝামাঝিতে স্থগিত হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। ঐ মৌসুমে আর এ টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। পরের বছরও লিগের আয়োজন নিয়ে জেগেছিল শঙ্কা। নানা জল্পনার পর টি-টুয়েন্টি ফরম্যাটে মাঠে গড়ায় ৫০ ওভারের লিগটি।

ঢাকা লিগের আয়োজক সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। অতীতে তারা ওয়ানডের পাশাপাশি টি-টুয়েন্টির আসর চালালেও এখন আর আয়োজনে আগ্রহী নয়। যে কারণে করলে ক্রিকেট বোর্ডকেই সব করতে হবে বলে জানালেন বিসিবি সভাপতি।

ট্যাগ: টি-টুয়েন্টিডিপিএলনাজমুল হাসান পাপনবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউসিবি’র সঙ্গে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক

পরবর্তী

লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

পরবর্তী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জিদান হাসিমুখে দাঁড়িয়ে আছেন, বৃষ্টির মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের কোচ হতে চান না জিদান

সর্বশেষ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT