চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনাকর্তনে সেন্সর পেল নিরব-সোহানা সাবার ‘আব্বাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ১৭, জুন ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা সোহানা সাবা জুটির প্রথম ছবি ‘আব্বাস’ বিনাকর্তনে সেন্সর পেয়েছে। রবিবার (১৬ জুন) বিকেলে সাইফ চন্দন পরিচালিত এ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। সন্ধ্যায় সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান, কোনো দৃশ্য কর্তন ছাড়াই ‘আব্বাস’ মুক্তি অনুমতি দেয়া হয়েছে।

সাবেক এই প্রযোজক নেতা বলেন, পুরাণ ঢাকার প্রেক্ষাপট ও সেখানকার এক মাস্তানের চরিত্রে নিরবকে দেখা গেছে। তার এ ধরণের চরিত্র প্রথম দেখলাম। দর্শকদের কাছেও নতুন লাগবে। সাবাকে স্ক্রিনে দেখে ভালো লেগেছে। নির্মাণেও আধুনিকতা পেয়েছি। সবমিলিয়ে ‘আব্বাস’ এর মাধ্যমে দর্শক একটি উপভোগ করার মতো একটি ছবি পেতে যাচ্ছে।

গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আব্বাস’-এর শুটিং। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। তিনি বললেন, পুরান ঢাকার এক মডার্ন ‘আব্বাস’ আমি। থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’। মুক্তির আগে প্রচারণায় নানা চমক দেখতে চাই। শিগগির ‘আব্বাস’ টিম প্রচারণায় মাঠে নামবে।

‘আব্বাস’ ছবির বাড়তি চমক নায়িকার পাশাপাশি গায়িকা হিসেবে এ ছবিতে অভিষেক হতে যাচ্ছে সোহানা সাবার। দ্বৈত ভাবে তিনি কণ্ঠ দিয়েছেন এ সময়কার জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে। ‘আমার কি কেউ আছে, থাকবে আশেপাশে’ গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন আহমেদ হুমায়ূন। সাবা জানান, এটি পুরোপুরি রোম্যান্টিক গান।

ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘আব্বাস’। যেখানে নিরব-সোহানা সাবা ছাড়াও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

Reneta

সাইফ চন্দনের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘আব্বাস’। এর আগে তিনি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। নির্মাতা চন্দন বলেন, একেবারে মৌলিক গল্পে ‘আব্বাস’ বানিয়েছি। একটা মৌলিক গল্প নিয়ে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো ওভারকাম করতে গেলে সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, সময় নিয়ে একেবারে ধীরে ধীরে মনের মত করে ‘আব্বাস’ একেবারে ‘র’ জিনিস ফুটিয়ে তুলেছি। ফাইনালি পুরো কাজ শেষ করলাম। শিগগির আব্বাস মুক্তির তারিখ জানাবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাসনিরবলিড বিনোদনসাবাসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৮, ২০২৬

পিএসজির কাছে বড় হার চেলসির, ভবিষ্যৎ জানেন না ফের্নান্দেস

মার্চ ১৮, ২০২৬

চ্যানেল আইতে শামস সুমনের জানাজা সম্পন্ন

মার্চ ১৮, ২০২৬

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিনেতা শামস সুমনের মৃত্যুতে ডিরেক্টরস গিল্ডের শোক প্রকাশ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT