চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপিতেই সাকিবের বিকল্প?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৩২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহামেডানের সুপার লিগে ওঠার স্বপ্নে বড় একটা ঝাঁকুনি দিয়ে গেলেন ১৭ বছরের কিশোর হাসান মুরাদ। বিকেএসপির ছাত্র বাঁহাতি স্পিনের মায়াবী ফাঁদে যাদের উইকেট ফেললেন তারা সবাই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ১০ ওভারে ৩০ রান দিয়ে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুল, অভিষেক মিত্র, ইরফান শুক্কুর, নাদিফ চৌধুরীকে।

চার উইকেট শিকারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া বোলিংয়ের পর এক উইকেটে হেরে ফতুল্লা থেকে বিকেএসপিগামী বাসে চড়তে হয়েছে মুরাদকে। জয়ের খুব কাছে গিয়ে হার যন্ত্রণা দিলেও প্রিমিয়ার লিগে নিজের পারফরম্যান্সের দিকে তাকালে বড় স্বপ্নর ডালপালা মেলারই কথা কক্সবাজার থেকে উঠে আসা এ স্পিন প্রতিভার।

ঘরোয়া ক্রিকেটের শীর্ষ লিগে প্রথমবার নেমে ‍মুরাদ ১১ ম্যাচে ২০ উইকেট তুলে পেছনে ফেলেছেন দেশের সেরা সেরা সব স্পিনারকে। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে থাকা এ স্পিনারের উপরের দুটি নাম- ফরহাদ রেজা (২৭ উইকেট) ও রবিউল হক (২২ উইকেট)। তারা দুজনই পেসার।

Banglabid

নবীন এ স্পিনারের নামের পাশে ২০ উইকেট যতটা না চোখ আটকাবে, কিপটে বোলিংয়ের হিসেবটা আরও বেশি প্রলুব্ধ করবে। ইকোনমি মাত্র ৩.৬৬। ১০৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৮১ রান। এবারের লিগে তার চেয়ে মাত্র দুটি বল বেশি ছুঁড়েছেন খেলাঘরের পেসার রবিউল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর ব্যাটসম্যান সাব্বির রহমানকে বোল্ড করে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সাফল্য পান মুরাদ। অভিষেক ম্যাচে নেন দুই উইকেট। ধারাবাহিকতা ধরে রেখে আরাফাত সানি, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম, এনামুল হক জুনিয়র, নাবিল সামাদদের মতো বাঁহাতি স্পিনারকে ফেলেছেন অনেক পেছনে।

বৃহস্পতিবার ফতুল্লায় মোহামেডানের সঙ্গে ম্যাচটা একাই জমিয়ে তোলেন মুরাদ। ২৫০ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ওপেনিং জুটিতেই সাদা-কালোরা তুলে ফেলে ৭৭। ইরফান শুক্কুরকে (৪১) আউট করে প্রথম আঘাত হানেন এ বাঁহাতি স্পিনার। মোহামেডান যখন শক্ত অবস্থানে, জোড়া আঘাতে ম্যাচের চেহারা বদলে দেন বিকেএসপির এ কিশোর। চার বলের ব্যবধানে আশরাফুল (৩) ও নাদিফকে (০) আউট করে।

Reneta

নিজের দশম ওভারে দারুণ খেলতে থাকা অভিষেক মিত্রকে (৬৫) আউট করে মোহামেডানকে বিপদে ফেলেন মুরাদ। শেষদিকে প্রতিপক্ষ দলের বোলাররা এদিন ‘ব্যাটসম্যান’ হয়ে উঠতে না পারলে প্রিমিয়ার লিগে এ মৌসুমের দৌড় শেষই হয়ে যেত মোহামেডানের।

সাকিব ‍আল হাসানের নামের শেষ অংশ দিয়ে মুরাদের নামের শুরু। দুটো নামেই আছে ‘হাসান’। সাকিব বিকেএসপির আলো-বাতাসে বেড়ে উঠে এখন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মুরাদের প্রতিভা শুধুই স্পিন বোলিংয়ে।

প্রিমিয়ার লিগের সাফল্য ধরে মুরাদ নিজেকে নিয়ে যেতে চান অনেক দূর, ‘দুর্ভাগ্য এত কাছে গিয়ে ম্যাচটা হেরে গেলাম। লিগে মোটামুটি ভালো বোলিং করেছি। আমি অনেকক্ষণ ধরে এক জায়গায় বল করতে পারি। এটাই হয়ত আমাকে ভালো করতে সাহায্য করেছে। সামনে যেন আরও ভালো করতে পারি সে লক্ষ্য থাকবে আমার।’

সমুদ্রনগরী কক্সবাজারে বেড়ে ওঠা উঠতি ক্রিকেটার মুরাদের। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ও পরিশ্রম তাকে এনে দিয়েছে আদর্শ স্থান বিকেএসপিতে। পেশাদার ক্রিকেটে প্রথম সুযোগেই আলো ছড়িয়ে সম্ভাবনার পথকে অনেক প্রশস্ত করলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগবিকেএসপি-শাইনপুকুর ম্যাচলিড স্পোর্টসহাসান মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT