চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সংলাপ তো হয়েছে নির্বাচন কমিশন সংলাপ করেছে। এরপরেও যদি সংলাপের প্রয়োজন মনে করে, তারা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করুক।

শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

কাদের বলেন: সিইসি বলছেন শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যকে সমর্থন করছেন আর অন্যদিকে মওদুদ আহমেদ বলেছেন, সিইসির পদত্যাগ করা উচিত। কোনটা সত্য? তাদের কথার কোন মিল নেই। কাজের কোন মিল নেই। কাজেই এই দলের কার সঙ্গে কে সংলাপ করবে?

তিনি যোগ করেন: কার সঙ্গে সংলাপ? বলুন, কার সঙ্গে সংলাপ। ৫ জানুয়ারিতে সারাদেশে বোমা সন্ত্রাস যারা চালিয়েছিল আগুন সন্ত্রাস চালিয়ে ছিল, তাদের সঙ্গে সংলাপ? একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে যারা গ্রেনেড হামলা চালিয়েছিল বিচারের পথ রুদ্ধ করতে জজ মিয়া নাটক সাজিয়েছিল তাদের সঙ্গে সংলাপ?

বেগম জিয়ার সন্তান কোকো মারা গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সান্ত্বনা দিতে গেলেন। যারা কিনা ২১ আগস্ট বোমা হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। কিন্তু কি হলো? দরজা বন্ধ করে দেয়া হলো ৷ শোকাতুর মাকে সান্তনা দিতে গিয়ে ব্যথিত মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে দাঁড়িয়ে থাকলেন। ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। এই মওদুদ আহমেদ তখন ভেতরে। এটাই কি তাহলে আপনাদের গণতন্ত্র? এটাই আপনাদের মানসিকতা।

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: যারা নিরীহ ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক নিরাপদ সড়কের আন্দোলনের উপর ভর করে জামাত শিবিরের ক্যাডারদের স্কুল ড্রেস পরিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক নোংরা রূপ দিয়েছে, তাদের সাথে সংলাপ? এজন্যই বলি তারা ছদ্মবেশি গণতন্ত্রী। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, ভেতরে নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ জন, অপেক্ষা যাচাই-বাছাইয়ের

মে ২২, ২০২৬

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT