চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বাজেট প্রতিক্রিয়া শেখানো বুলির মতো: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
তথ্যমন্ত্রী বাজেট নিয়ে কথা বলছেন, মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিসহ কিছু ব্যক্তি ও সংগঠনের বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিগত ক’বছরের সংবাদপত্র ঘাঁটলেই দেখা যাবে, প্রতি বছর বাজেটের পর তারা একই মন্তব্য করে আসছেন।

আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় বিভিন্ন দেশের বাজেটের সাথে তুলনামূলক চিত্রে দেশের বাজেটকে তুলে ধরেন তিনি।

‘সিপিডি এবং কেউ কেউ বাজেটে ঘাটতির কথা তুলে একে দুর্বল বলেছে’- এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বিশ্বের অন্য দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, গতবছর যুক্তরাষ্ট্রে জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ছিল ১৫.২ ভাগ, যুক্তরাজ্যে ১৪.৩ ভাগ, জাপানে ১২.৬২ ভাগ, প্রতিবেশী দেশ ভারতে ৯.৩ ভাগ, আর সেখানে বাংলাদেশে এই ঘাটতি মাত্র ৬.২ ভাগ।

করোনার মধ্যেও বাংলাদেশ যে এগিয়ে গেছে তার প্রমাণ, দেশের মানুষের মাথাপিছু আয় যেমন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে, সেইসাথে শ্রীলংকাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বাংলাদেশ এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে বলেন মন্ত্রী।

‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা। আর এবারের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সেই তুলনায় ৮ গুণ বৃদ্ধি পেয়েছে, যা গত সাড়ে ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব অগ্রগতির নজীর’ উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

‘বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই’ বিএনপি মহাসচিবের এ মন্তব্য খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসৃজনকে যেমন সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে, তেমনি বাজেটের ৫ ভাগ বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে, যা ভারতে ৩.১ ভাগ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড় বরাদ্দ ৩.৪৮ ভাগ মাত্র।

ট্যাগ: তথ্যমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়নকে টেকসই করতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

পরিবেশ কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্ব বিশ্বে প্রশংসিত: প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শান্তিপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্ব বিশ্বে প্রশংসিত: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস

দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন: আইইডিসিআর

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT