চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি থেকে উচ্ছেদ: আলতাফ মাহমুদ পরিবারের দায়িত্ব নেয়নি কোন সরকার

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:১৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
বাংলাদেশ
A A
আলতাফ মাহমুদ-কাঁচা বেলের মোড়ব্বা এবং কালো পিঁপড়ে

শহীদ সুরকার আলতাফ মাহমুদ

যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ ভূখণ্ড, মুক্তিযুদ্ধের পর সেই শহীদ মুক্তিযোদ্ধাদের অনেকের পরিবার হয়রানির শিকার হয়েছেন। মুক্তিযুদ্ধে অবদান রাখায় রাষ্ট্রের দেওয়া মাথা গোঁজার ঠাঁই থেকেও অনেককে উচ্ছেদ করা হয়েছে।

তাদের মধ্যে অন্যতম সুরকার, সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। তিনি ১৯৫০ সালের দিকে ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন জায়গায় গণসংগীত গাইতেন। ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে আবদুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটিতে তিনিই সুর দিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের সময় রাজধানীর ১ নং মালিবাগ এলাকায় আলতাফ মাহমুদের পরিবারকে বাড়ি বরাদ্দ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর পাল্টে যায় চিত্রপট। অনেক শহীদ পরিবারের মতো আলতাফ মাহমুদের পরিবারের ওপর নেমে আসে নির্যাতন।

মালিবাগের ওই বাসা থেকে যখন শহীদ আলতাফ মাহমুদের পরিবারকে উচ্ছেদ করা হচ্ছিল, তখন একটি গাছের নিচে বসিয়ে রাখা হয়েছিলো আলতাফ মাহমুদের একমাত্র স্কুলপড়ুয়া মেয়ে শাওন মাহমুদকে।

মালিবাগ থেকে উচ্ছেদের পর জাকির হোসেন রোডে আলতাফ মাহমুদের পরিবারকে একটি বাসায় থাকতে দেয়া হলেও পরবর্তিতে সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়। এরপর আর কোন সরকারই আলতাফ মাহমুদের পরিবারের জন্য কোন জায়গা বা বাসা বরাদ্দ দেয়নি।

এমনকি আলতাফ মাহমুদকে গণশহীদ আখ্যা দিয়ে কোন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও দেয়া হয়নি। আলতাফ মাহমুদের সুর করা অমর একুশের সুর এখন বিশ্বময়, অমর একুশেও পেয়েছে আন্তর্জাাতিক মাতৃভাষার মর্যাদা। তবে আলতাফ মাহমুদের পরিবারের জন্য কিছু করার দায়িত্ব কোন সরকারই নেয়নি।

১৯৭১ সালে আলতাফ মাহমুদ স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে তার বাসায় গোপন ক্যাম্প স্থাপন করেন। কিন্তু ক্যাম্পের খবর ফাঁস হয়ে গেলে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তান বাহিনী তাকেসহ অনেক গেরিলাকে আটক করে নিয়ে যায়। এরপর আর ফিরে আসেননি আলতাফ মাহমুদ।

পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের অণুপ্রাণিত করে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: আলতাফ মাহমুদউচ্ছেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬ জন তারকা নিয়ে ‘বিগ শট’

পরবর্তী

পাল্টে যাচ্ছে দীর্ঘকাল পিছিয়ে থাকা চা শ্রমিকের জীবন

পরবর্তী
চা বাগান

পাল্টে যাচ্ছে দীর্ঘকাল পিছিয়ে থাকা চা শ্রমিকের জীবন

স্মার্ট ফোন

নওগাঁয় কৃষকদের মাঝে স্মার্ট মোবাইল বিতরণ

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT