চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার জন্য অপেক্ষা করবেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর একজন গোলমেশিন খুব করে দরকার বার্সেলোনার। আর্থিক টানাটানির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটির। সব বুঝেশুনে বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ডের পেছনে ছুটছে কাতালানরা। তাদের উৎসাহের পালে হাওয়া দিলেন নরওয়েজিয়ান উইঙ্গারের এজেন্ট মিনো রাইওলা।

বিখ্যাত ফুটবলারদের এজেন্ট রাইওলা জানালেন, হালান্ডের সঙ্গে কোনো ক্লাবের পূর্ব-চুক্তি নেই। চাইলে যেকোনো ক্লাবের হয়ে স্বাক্ষর করতে পারবেন নরওজিয়ান বিস্ময়বালক। সেক্ষেত্রে সিদ্ধান্ত পুরোটা হালান্ডের হাতে।

হালান্ড কি বার্সেলোনার জন্য অপেক্ষা করবেন— প্রশ্ন ছুঁড়ে রাইওলা বলেছেন, ‘আমরা তার জন্য সেরা ক্লাব খুঁজছি। আমরা ডর্টমুন্ডে আরও একটি বছর কাটাতে চাই না। তাত্ত্বিকভাবে, সেটাও সম্ভব।’

Banglabid

আর্থিক সঙ্কটের সবচেয়ে খারাপ সময়েও একজন ফরোয়ার্ড টানতে মরিয়া বার্সেলোনা। রাইওলার সঙ্গে বৈঠকের কথা সামনে এনেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সার পক্ষ থেকে একটা ‘স্পেশাল অনুরোধ’ও করা হবে বলে খবর।

যদিও রাইওলার দৃষ্টি বড় চুক্তির দিকে। তিনি আশাবাদী দু’এক বছরের মাঝে আর্থিক অবস্থায় স্থিতিশীল হবে বার্সা। চুক্তি করাতে পারবে ভালো কোনো খেলোয়াড়কে।

‘বার্সেলোনা বিশ্বসেরা ক্লাবের একটি। এমনকি তাদের চলমান বাজে সময়েও। দু’এক বছরের মাঝে তারা পুরনো রূপে ফিরবে। তাদের বড় অঙ্কের চুক্তি করার সামর্থ্যও আছে। তাদের শুধু এক বা দু’বছর প্রয়োজন।’

Reneta

ডর্টমুন্ডে নজরকাড়া পারফর্মে আলোড়ন তুলেছেন হালান্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে পেয়েছেন ১৭ বার জালের দেখা। দলবদলের বাজারে নিজেকে তুলেছেন চাহিদার শীর্ষে। চেলসি থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা লিভারপুল— তাকে টানতে অর্থের বস্তা নিয়ে লাইনে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। লাইনে দাঁড়িয়ে পড়ছে বার্সাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়েবরুশিয়াবার্সাবার্সেলোনারাইওলালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT