চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-রিয়াল, অ্যাটলেটিকোর সাবেক কোচ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের একমাত্র কোচ হিসেবে তিন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে কোচিং করানোর সৌভাগ্য হয়েছিল তার। ৭১ বছর বয়সী রাদোমির আনতিচ দীর্ঘদিন ধরে ভুগছিলেন নানা রকম অসুখে। সার্বিয়াকে বিশ্বকাপের মূলপর্বে নেয়া এ কোচ মারা গেছেন।

‘অ্যাটলেটিকো পরিবার আজ রাদোমিরের মৃত্যুতে শোক করছে। তিনি আমাদের কিংবদন্তি কোচদের একজন। আপনি আমাদের হৃদয়ে আজীবন থাকবেন। শান্তিতে ঘুমোন।’ টুইটারে এভাবেই শোক জানিয়েছে অ্যাটলেটিকো।

স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে দীর্ঘদিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এ কোচ। ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে ডিফেন্ডার হিসেবে পার্টিজান বেলগ্রেড, ফের্নাবেচ, রিয়াল জারাগোজার হয়ে খেলেছেন আনতিচ।

Banglabid

কোচিং ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই ছিলেন স্পেনে। জারাগোজা, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন। তবে স্মরণীয় সময়টা কাটিয়েছে অ্যাটলেটিকোতে। পাঁচ বছর কোচিং করিয়েছেন রোজা ব্লাঙ্কোদের। ১৯৯৬ সালে জিতিয়েছেন লা লিগা ও কোপা ডেল রের ডাবলস। সেই দলের হয়ে মাঠ মাতিয়েছেন অ্যাটলেটিকোর বর্তমান কোচ ডিয়েগো সিমিওনে।

তার হাত ধরেই ২০১০ সালে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলেছে সার্বিয়া। এরপর ২০১২ সাল পর্যন্ত চাইনিজ সুপার লিগের দল শ্যানডং লুনেংকে কোচিং করিয়েছেন। ২০১৫ সাল পর্যন্ত ছিলেন হেবেই চায়না ফরচুনের কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সারিয়াললিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মনোবল ও সাহস রেখে লড়াই নিজেকে করতে হবে

পরবর্তী

বিভিন্ন জেলায় ত্রাণ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে গ্রীন ভয়েস

পরবর্তী

বিভিন্ন জেলায় ত্রাণ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে গ্রীন ভয়েস

করোনাভাইরাস

করোনাভাইরাস: চীনে প্রথম মৃত্যুহীন দিন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT