চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার হারের খবরকে রসিকতা ভেবেছিলেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে একই সময়ে মাঠে নেমেছিল বার্সেলোনা ও লিভারপুল। বার্সার ম্যাচ ছিল এএস রোমার বিপক্ষে। আর লিভারপুল খেলেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। একই সময়ে ম্যাচ হওয়ায় বার্সার খেলা দেখা হয়নি অলরেডস কোচের। কিন্তু ম্যাচ শেষে যখন বার্সার হারের খবর শোনেন, প্রথমে সেটাকে রসিকতাই ভেবেছিলেন ইয়ূর্গেন ক্লপ। যদিও খানিক পরে তার ঘোর কেটে যায়।

প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগেও ম্যানসিটি বিপক্ষে ২-১ গোলে জেতে লিভারপুল। দুই লেগ মিলিয়ে সিটিজেনদের ৫-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা।

বার্সেলোনা প্রথম লেগে ৪-১ গোলে জেতার পরও দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে ওঠে রোমা, বিদায় ঘটে বার্সার।

Banglabid

বার্সেলোনার এমন বিদায়ে অনেকের মত বিস্মিত ক্লপও, ‘ভেবেছিলাম বার্সার ফলাফল একটা রসিকতা। এর কারণ এটাও না যে, আমি রোমাকে সম্মান করি না। তারা দারুণ দল। এমনি সেটা মোহম্মেদ সালাহকে হারানোর পরও (রোমা ছেড়ে এই মৌসুমেই লিভারপুলে যোগ দেন সালাহ)। কিন্তু আমার কাছে এটা বিস্ময়কর। মনে করেছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে সিটি এবং বার্সেলোনার মধ্য। অথচ দুই দলই এখন আউট।’

ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র প্রতিনিধি হিসেবে এখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে লিভারপুল। তবু অন্যদের সঙ্গে নিজেদের মেলাতে চান না অলরেডদের জার্মান কোচ, ‘আমি অন্যদের সঙ্গে নিজেদের একেবারেই তুলনা করতে চাই না। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ, গত ২০ বছরে তারা সবকিছু জিতেছে। সেই তুলনায় একই সময়ে আমরা খুব কম কিছু জিতেছি।’

Reneta

‘আপনি রাতারাতি বিজয়ী হতে পারবেন না। আমরা শুধু উন্নতি করতে পারি। আমরা এখনো উন্নতির পথে আছি। তবে নিজেদের ভাল দিনে আমরা যে কাউকে হারাতে পারি। সব মিলিয়ে একটা ভাল দল আমরা।’ -যোগ করেন ক্লাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ঘোষণা বড় পর্দায় দেখবে আন্দোলনকারীরা

পরবর্তী

অচল ঢাকা, স্থবির ঢাকা

পরবর্তী

অচল ঢাকা, স্থবির ঢাকা

এইমাত্র খবর এলো, বৈষম্য দূর হলো

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT