চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার জন্য ‘পর্তুগিজ’ হলেন কৌতিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহোর আবেদনে সাড়া দিয়ে তাকে নাগরিকত্ব দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। অভ্যন্তরীণ এক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া জগতের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ফুটবল। তাতে অ-ইউরোপিয়ান খেলোয়াড় নিয়ে ঝামেলা থেকে মুক্ত হতে পারছে কৌতিনহোর ক্লাব বার্সেলোনা।

স্প্যানিশ লা-লিগার নিয়ম অনুযায়ী দলে পাঁচজন করে অ-ইউরোপিয়ান খেলোয়াড় রাখতে পারে প্রতিটি ক্লাব। খেলার সময় ডাগআউটে রাখা যাবে সেই পাঁচজনের মধ্যে তিনজনকে। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে স্প্যানিশ সুপার কোপায় বার্সা চায় তাদের সব অ-ইউরোপিয়ান খেলোয়াড়কেই খেলাতে।

চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদলে দুই ব্রাজিলিয়ান আর্থার মেলো, ম্যালকম ও চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে কিনেছে বার্সা। আগে থেকেই দলে ছিলেন আরো দুই ব্রাজিলিয়ান মার্লোন সান্তোস ও কৌতিনহো। এরমধ্যে সান্তোসকে ধারে খেলতে পাঠানোতে বার্সার স্কোয়াডে ইউরোপের বাইরে খেলোয়াড় সংখ্যা ছিল চার।

Banglabid

গত জানুয়ারিতে লিভারপুল থেকে আসা কৌতিনহোর মাঝেই সমাধান খুঁজে পায় বার্সা। স্ত্রী এনি পর্তুগিজ হওয়ায় আর ব্রাজিলিয়ানদের সঙ্গে পর্তুগালের সংস্কৃতি মিল থাকায় কৌতিনহোকে পর্তুগালের নাগরিকত্ব নেয়ার জন্য অনুরোধ করে বার্সা। ব্রাজিলিয়ান তারকা ক্লাবের কথা মতো সেটাই করেছিলেন।

কাগজপত্র ঠিক থাকলেও কৌতিনহোর নাগরিকত্ব দিতে দেরিই করেছে পর্তুগাল। সুপার কাপের দুইদিন বাকি থাকতে যখন চিন্তায় বার্সা, ঠিক তখনই তাদের জন্য সুখবর হয়ে এসেছে কৌতিনহোর নাগরিকত্ব পাওয়ার খবরটি। অর্থাৎ, এখন নিশ্চিন্ত মনে আর্থার,ম্যালকম ও ভিদালকে ডাগআউটে রাখতে পারবে কাতালান ক্লাবটি।

এর আগে বার্সার জন্য লুইস সুয়ারেজকেও একইভাবে ইতালির নাগরিকত্ব নিতে হয়েছে। স্ত্রী ইতালিয়ান হওয়ায় ইউরোপের বাসিন্দা হতে কষ্ট করতে হয়নি উরুগুয়েন তারকাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিপে কৌতিনহোবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT