চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে স্তব্ধ করে কোয়ার্টারের পথে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পার্ক ডে প্রিন্সেসে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে কাতালানদের বিপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলের রাতে একটি করে গোল করেছেন এডিনসন কাভানি এবং জুলিয়ান ড্রাক্সলার।

বার্সা জুজু তো ছিলোই; সেইসঙ্গে ২০১৩ এবং ২০১৫’র কোয়ার্টার ফাইনালে এই বার্সেলোনার কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ক্ষত ছিল। অনেক হিসেব-নিকেশ মিটিয়ে নেওয়ার ব্যাপার ছিল পিএসজির জন্য। কাজটা শেষ পর্যন্ত ভালো ভাবেই করেছেন ডি মারিয়া-কাভানিরা। মেসি-সুয়ারেজকে বলতে গেলে বোতলবন্দীই করে রেখেছিল লরা ব্লাঁ’র শিষ্যরা। যা একটু ঝলক দেখিয়েছেন নেইমার। সেটিও বার্সাকে উদ্ধারের জন্য যথেষ্ট ছিল না।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলা পিএসজি ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডি মারিয়ার ক্রস থেকে বক্সের সামনে বল পেয়ে যান পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। কিন্তু কাভানির ডান পায়ের শট জাল খুঁজে পেতে ব্যর্থ। ফিরতি বলে ড্রাক্সলারের জোরালো শটও বারপোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। গোল বঞ্চিত হয় পিএসজি।

Banglabid

ম্যাচের ১১তম মিনিটে ডি মারিয়া এবং এড্রিয়েনের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১৮ মিনিটে পিএসজিকে লিড এনে দেন ডি মারিয়া। টের স্টেগেনকে দর্শক বানিয়ে দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে পাঠান এ আর্জেন্টাইন উইঙ্গার। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

গোল শোধে মরিয়া বার্সেলোনা উল্টো ৪০ মিনিটে আরেকটি গোল হজম করে বসে। মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে বার্সার জালে বল জড়ান পিএসজির জার্মান স্ট্রাইকার জুলিয়ান ড্রাক্সলার। বিরতির আগে আর কোনো দল গোল না পেলে; ২-০ তে পিছিয়ে থেকে বিশ্রামে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসার চেষ্টা করে বার্সা। কিন্তু ১০ মিনিটের মাথায় আরেকদফা গোল হজম করে বসে লুইস এনরিকের শিষ্যরা। এবারও সেই ডি মারিয়া। বাঁ-পায়ের বাকানো শটে স্কোরলাইন ৩-০ করেন এ উইঙ্গার। ৭১ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কাভানি। থমাসের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়ান এই উরুগুইয়ান। এতেই ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত হয় পিএসজির।

Reneta

এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে থাকলো পিএজির জন্য। এমন পরিস্থিতিতে কাভানি-ডি মারিয়াদের টপকে কোয়ার্টারের টিকেট কাটতে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ‘মিরাকল’ কিছু করে দেখাতে হয়ে ‘এমএসএন’ ত্রিমূর্তির।

রাতের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বেনফিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণ প্রজন্মের অনাস্থা-আস্থায় বিএনপির ভবিষ্যৎ কী?

পরবর্তী

খেজুরের গুড় ও রস উৎপাদন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা

পরবর্তী

খেজুরের গুড় ও রস উৎপাদন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা

মরা নদী পরিযায়ী পাখির কলকাকলীতে এখনো মুখর

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT