চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাভুমা-ডি ককের প্রতিরোধে এগিয়ে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
টেম্বা বাভুমার ঝলমলে ইনিংসটির একটি মুহূর্ত

টেম্বা বাভুমার ঝলমলে ইনিংসটির একটি মুহূর্ত

বেসিন রিজার্ভে টেস্টের প্রথম দিনে বল হাতে জ্বলে উঠেছিলেন সাউথ আফ্রিকার বোলাররা। ব্যাটসম্যানরা ঠিক তার উল্টো পথে হাঁটতে শুরু করেছিলেন। টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক পথটা সোজা করায় এখন ছড়ি ঘোরাচ্ছে সফরকারীরাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ১ উইকেট হাতে রেখে ৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে করেছে প্রোটিয়ারা।

ওয়েলিংটনে শুক্রবার নাইটওয়াচম্যান কাগিসো রাবাদা ৮ ও হাশিম আমলা শূন্য রানে দিন শুরু করেছিলেন। রাবাদা আর মাত্র ১ রান যোগ করে ফিরে যান। আমলা ২১ রানে সাজঘরে ফেরেন। জেপি ডুমিনি ১৬, ফ্যাফ ডু প্লেসিস ২২ রানে দ্রুত তাদের অনুসরণ করলে বিপদেই পড়ে প্রোটিয়ারা। সফরকারীরা তখন ৯৪ রানে ৬ উইকেট হারিয়েছে।

সেখান থেকে প্রতিরোধের শুরু টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের। দুজনে সপ্তম উইকেট জুটিতে ১৬০ রান যোগ করেছেন। যদিও সেঞ্চুরি অধরা থেকে গেছে উভয়েরই। ডি ককই প্রথমে ফিরেছেন। ১০ চার ও ৩ ছয়ে ১১৮ বলে ৯১ রানে। বাভুমা থেমেছেন ৯ চারে ৮৯ রানে।

শেষদিকে ভারনন ফিনল্যান্ডারের অপরাজিত ৩৬ ও মরনে মরকেলের অপরাজিত ৩১ রানে লিডটা বাড়তে থাকে সফরকারীদের। দুজনে অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিটা তৃতীয় দিনে বাড়িয়ে নিতে নামবেন।

কিউইদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার। টিম সাউদির ২টি ও জেমস নিশামের দখলে গেছে একটি করে উইকেট।

এর আগে প্রথম দিনে হেনরি নিকোলসের ১৫ চারে ১৬১ বলে খেলা ১১৮ রানের ইনিংসে আড়াইশ পেরোনো সংগ্রহ গড়ে স্বাগতিকরা। নিকোলসের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের দিনে জিত রাভাল ৩৬ ও বিজে ওয়েটলিং ৩৪ রানের ইনিংস খেলেছেন। সফরকারীদের হয়ে ডুমিনি ৪টি ছাড়াও মরনে মরকেল, কাগিসো রাবাদা ও কেশভ মাহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT