চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মেয়ের আত্মহত্যা: এ মাসেই চার্জশিট

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:২৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
অপরাধ
A A

গাজীপুরের শ্রীপুরে বহুল আলোচিত ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।  চার সদস্যের কমিটির সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ে  কমিটি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। তবে, তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্ব হলেও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের কাজ অনেকাংশে এগিয়ে এনেছে বলে দাবি করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলী দাবি করেছেন:  অভিযুক্ত পাঁচ জনের চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় এখনও একজন পলাতক রয়েছেন। পলাতক ব্যাক্তিকে দ্রুত সময়ের  মধ্যে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আর যদি তাকে গ্রেফতার নাও করা সম্ভব হয়; এমাসের শেষ কিংবা আগামী মাসের প্রথম দিকে চার্জশিট দেবে পুলিশ।

গত ২৯ এপ্রিল শিশুমেয়ে আয়েশা আক্তারের (১০) শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ে আত্মহত্যা করে।

Banglabid

আত্মহত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে ৩ মে  পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে রেলওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেড কোয়াটার্স) সাদিরা, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ) আকতারুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা-গাজীপুর) মো. সোলাইমান।

তদন্ত কমিটির সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। কিন্তু, সাত দিন পার হলেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন তারা।  পরে আরও ১০দিন বাড়িয়ে সময় ১৭ দিন করা হয়। কিন্তু, তাতেও সুফল মেলেনি।

Reneta

মামলায় নিহত হযরত আলীর (৪৫) স্ত্রী হালিমা বেগম অভিযোগ করেন: ফেব্রুয়ারী মাসের কোনো এক সময় ফারুক নামের এক বখাটে তার মেয়ে আয়েশাকে শ্লীলতাহানির চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এ ঘটনার বিচারের দায়িত্ব নেন। কিন্তু কোনও মীমাংসা ছাড়াই তিনি বিষয়টি ধামাচাপা দেন। আর এতেই তার স্বামী মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

এ ঘটনায়  ৫ জনকে আসামি করে মামলা করলে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন (৪৭) ও তার ছেলে মিথুনকে (২৪) গ্রেফতার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাগাজীপুরচার্জশীট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি

পরবর্তী

বিজয় আউট, ধাওয়ান ইন

পরবর্তী

বিজয় আউট, ধাওয়ান ইন

শ্রীলঙ্কা

রেকর্ড টপকানোর আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT