চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার সম্মাননা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চান হামিদ মীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের কারণে তার বাবাকে দেয়া ‘ফরেইন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ ফিরিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর। দেশটির সঙ্গে সম্পর্কন্নোয়ন না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধোঁকা’র জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের নৃশংস বর্বরতার বিরুদ্ধে কথা বলার জন্যে হামিদ মীরের বাবা ওয়ারিশ মীরকে ২০১৩ সালে ‘ফরেইন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানী নির্যাতনের বিরুদ্ধে দাড়ানোয় আরও ৫ জন পাকিস্তানীকে সম্মানিত করে।

বৃহস্পতিবার তার অনুষ্ঠান ক্যাপিটাল টুডে’তে তার বাবার এই সম্মাননাটি ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন। হামিদ মীর জিও নিউজের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘ধোঁকাবাজির’ অভিযোগ করে তিনি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা দু্ই দেশের সম্পর্কন্নোয়নে কাজ করবে বলে বাবার পক্ষে সম্মাননা গ্রহণের সময় তিনি ভেবেছিলেন।

হামিদ মীর বলেন, এই সম্মাননা গ্রহণের সময় ভেবেছিলাম বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো ভালো হবে। কিন্তু বাংলাদেশ যেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারেই শেষ করে দিতে চাচ্ছে। পাকিস্তানে তারা নিজেদের ক্রিকেট দলও পাঠায়নি। তাই বাংলাদেশ সরকারের সেই উদ্যোগ আমাদের কাছে একটি ধোঁকা। সুতরাং আমি সেই ‘ধোঁকা’ ফিরিয়ে দিতে চাই।

ঢাকায় ২০১৩ সালে আয়োজিত সেই সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওয়ারিশ মীরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হামিদ মীর। এছাড়াও বিপ্লবী কবি হাবীব জালিবের মেয়ে তাহিরা জালিব, প্রখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজের মেয়ে সেলিমা হাশমি, মালিক গুলাম জিলানির মেয়ে আসমা জাহাঙ্গীর এবং গাউস বক্স বিজেনজোর ছেলে হাসিল বক্স বিজেনজো সম্মাননা গ্রহণ করেন।

Reneta

২০১১ সাল থেকে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ প্রদান শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি, স্পেনকে সরিয়ে শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ কোথায়?

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT