চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রয়াত বাবার একটা ভিডিও ফুটেজ দেখে কেঁদে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি জুভেন্টাস তারকার একটি ইন্টারভিউ নেয়া হচ্ছিল। সেখানে সঞ্চালক হঠাতই চমকে দিতে বড় পর্দায় রোনালদোর কিছু পুরোনো ক্লিপিংস দেখানো শুরু করেন। যার একটি অংশ ছিল রোনালদোর প্রয়াত বাবা হোসে দিনিস আভেইরোর। হোসে দিনিস সেখানে গর্ব করে বলছেন, ছেলে ক্রিস্টিয়ানোর কথা।

ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সিআর সেভেন। কান্নায় ভেঙে পড়েন। বলেন, ‘আমি এই ভিডিও আগে দেখিনি। কখনোই দেখিনি। এটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না।’

কথা বলতে বলতে কাঁদতেই থাকেন রোনালদো। সঞ্চালক রোনালদোকে জিজ্ঞাসা করেন, আপনি এই ভিডিও দেখে এতটা আবেগতাড়িত কেন? রোনালদোর জবাব, ‘বাবা যখন মারা যান, তখন আমি সেভাবে বড় ফুটবলার হইনি। কোনো খেতাবও জিতিনি। তবু উনি আমার সম্পর্কে কতটা উচ্চাশা তখনই পোষণ করেছিলেন। এটা আমার কাছে খুবই আবেগের।’

এখানেই থামেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তার কথায়, ‘আমার বড় হওয়ার সবকিছু আমার মা, ভাই, এমনকি দাদুও দেখেছেন। কিন্তু বাবা এত কম বয়সে মারা যান যে তিনি আমার কিছুই দেখে যেতে পারেননি।’

রোনালদোর বাবা মাত্র ৫২ বছর বয়সে মারা গিয়েছিলেন অতিরিক্ত মদ্যপানের কারণে। সেটা ২০০৫ সালের সেপ্টেম্বরে। রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন। চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ খেলে উঠে রোনালদো শুনেছিলেন বাবার মৃত্যুর কথা। ১৪ বছর পর সেরকমই এক সেপ্টেম্বরের বিকেলে বাবার কথা ওঠায় চোখের জলে ভাসলেন পর্তুগিজ তারকা।

এদিকে, রোনালদো স্বীকার করেছেন যে, আমেরিকার এক নারীকে ধর্ষণের অভিযোগ থেকে পরিবারকে রক্ষার চেষ্টা করার সময় তিনি ‘বিব্রতকর’ বোধ করেছিলেন।

২০০৯ সালের জুনে রোনালদোর বিরুদ্ধে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগাকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছিল।

১০ বছর আগের ওই অভিযোগ ওঠার পর থেকেই অস্বীকার করে এসেছেন পর্তুগিজ তারকা। গত বছর এই নিয়ে নতুন করে আলোচনা এবং তদন্তের পর চলতি বছর অভিযোগ থেকে মুক্তি পান রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার।

ট্যাগ: রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপেক্ষার অবসান, সবার জন্য ‘নবারুণ’

পরবর্তী

ইলিশের জালে ধরা পড়লো ২২ মহিষ

পরবর্তী

ইলিশের জালে ধরা পড়লো ২২ মহিষ

ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানালেন মেহজাবীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT