চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার ছায়া হতে চান না সোনম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বিনোদন
A A

অনিল কাপুরের কন্যা সোনম কাপুর স্পষ্টবাদী। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এই বলিউড তারকা। এবার একটি জনপ্রিয় পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমি বাবার ছায়া হতে চাই না’।

সোনমের কাছে নিজের মতামত অনেক গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রে সব সময়েই নিজস্ব মতামত ছিল বলে তিনি জানান। ‘নীরজা’ এবং ‘রানঝানা’ ছবিতে তিনি নিজের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন। সব নারীকে এক ছাঁচে না ফেলে প্রত্যেক নারীকে সম্মান করতে বলেছেন এই তারকা। তিনি বলেন, ‘নারীদেরকে এখন শুধু দর্শনীয় বস্তু হিসেবে মূল্যায়ন করা হয়। নারীরা যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই দেয়, তা শোনা হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অবশ্য এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বরং সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।’

সোনম বলেন, ‘সাধারণত পোশাক দেখেই মেয়েদেরকে মূল্যায়ন করা হয়। নারী হিসেবে নিজের পছন্দের পোশাক পড়ার স্বাধীনতা আছে, অন্যের পছন্দে নয়। সৌন্দর্যের সাথে বুদ্ধিমত্তার সম্পর্ক নেই। নারী নিজে যা হতে চান সেটাই হওয়ার চেষ্টা করতে হবে।’

Banglabid

সোনম জানান, তিনি তার বাবার ছায়া ছিলেন না, হবেনও না। তিনি অনেক একরোখা। অনেক আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে বাবার ছায়াতলে থাকবেন না। কারণ বটগাছের ছায়ায় থাকলে চারা গাছ মাথা উঁচু করে দাড়াতে পারে না।

২০০৫ সালে বলিউডে পা রাখেন সোনম কাপুর। এই বছর সোনমের তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে। ছবিগুলো হলো— ‘ভীরে দি ওয়েডিং’, ‘প্যাড-ম্যান’ ও ‘ব্যাটল অব বিট্টোরা’। পিঙ্ক ভিলা।

বাবা অনিল কাপুরের সঙ্গে সোনম কাপুর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT