চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে যাদের মুখে হাসি ফুটছে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:১৮ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
অর্থনীতি
A A

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষক ও কৃষিকে বিশেষ সুবিধা দিতে এবারের বাজেটে সার, বীজ, সেচ যন্ত্র এবং কৃষি যন্ত্রপাতির দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তাই কৃষকের মুখে এবার হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কম্পিউটারের দাম বাড়লেও কম্পিউটার যন্ত্রাংশ, ল্যাপটপ, ট্যাব-এর দামও কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বাজেটে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে ঠিক তেমনই হাসি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইবনে হাসানের মুখেও। কেননা পড়াশোনার পাশাপশি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত তিনি। ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে অনেক সময় অন্যকে দিয়েও কাজ করিয়ে নেন হাসান। এতে সল্প সময়ে অধিক আয় হয় তার।

কিন্তু বেশ কিছুদিন ধরে তার ওয়ার্ক স্টেশনের চারটি কম্পিউটারের মধ্যে তিনটি কম্পিউটারের সমস্যা দেখা দিয়েছে। অনেক বেশি খরচের কারণে কম্পিউটারগুলো পুনরায় কর্ম উপযোগী করা সম্ভব হয়ে উঠছিলো না। তাই প্রস্তাবিত বাজেটে  কম্পিউটার যন্ত্রাংশের দাম কমানোর প্রস্তাবে সে অনেক খুশি।

১৬০০ সিসি’র গাড়ির দাম বাড়লেও কমছে ২০০০ সিসি’র নীচের মাইক্রোবাসের দাম। তাই যারা ভাড়া দেয়ার উদ্দেশ্যে ও পরিবহনে মাইক্রোবাস কেনার চিন্তা করছিলেন তারাও কিছুটা খুশি।

ভ্যাট অব্যাহতির কারণে প্রায় ৫৪৯টি পণ্যের দাম কমবে বা একই থাকবে। ভ্যাট অব্যাহতির তালিকায় আছে চাল, ডাল, মুড়ি, চিড়া, চিনি ও আখের গুড়, মাছ, মাংস, শাক সব্জি, তরল দুধ এবং লবণ। ৯৩ ধরনের জীবন রক্ষাকারী ওষুধকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

আহমেদ সামির বাবা স্ক্রিন ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন থেকে তিনি এ মরণব্যাধিতে ভুগছেন। ডাক্তারের পরামর্শে প্রতিদিনই ঔষধ খেতে হয় তাকে। আবার থেরাপী তো রয়েছেই। সব মিলিয়ে প্রতিদিন ৩০০০ হাজার টাকা খরচ হয়েছে তার। এবারের প্রস্তাবিত বাজেটে ক্যান্সারের ঔষধের দাম কমানোর প্রস্তাবে খুশি সামির।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রতিদিনই ঔষধের জন্য আমাদের ৩০০০ টাকা খরচ হচ্ছে। কিছুটা খরচ কমলে আমাদের উপকার হবে।

এছাড়া কৃষি, গবাদি পশু, মৎস্য চাষ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও পেয়েছে ভ্যাট অব্যাহতি। ভারি প্রকৌশল শিল্পের ক্ষেত্রেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা থাকার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কমবে মোবাইল, ল্যাপটপ, আইপডের আমদানি যন্ত্রাংশের দাম।

লাইন গ্যাসের চাপ কমাতে এলপিজি সিলিন্ডারের (৫ হাজার লিটারের কম) দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ঢাকায় যেমন গ্যাস লাইনের ওপর চাপ কমবে, তেমনই ঢাকার বাইরেও এলপিজির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

তবে শ্যাম্পুর দাম কমানোর প্রস্তাব করা হলেও সাবানের দাম বাড়ায় খুশি হতে পারছেন না রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা গৃহিনী শারমিন মোস্তাফিজ।

বাজেটে যেসব পণ্যের দাম কমছে:
কৃষি যন্ত্রপাতি, ওষুধ শিল্পের কাঁচামাল, চামড়া শিল্পের মূলধনী যন্ত্রপাতি, হাইব্রিড গাড়ি, আমদানিকৃত মোটর সাইকেল যন্ত্রাংশ, সিরামিকস পণ্য, কম্পিউটার যন্ত্রাংশ, মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের যন্ত্রাংশ, শ্যাম্পু, এলপিজি সিলিন্ডার (৫ হাজার লিটারের কম), ব্যাটারি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে ব্যতিক্রমী এবারের বাজেট

পরবর্তী

কৃষিতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ২শ’ ২৪ কোটি টাকা

পরবর্তী

কৃষিতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ২শ’ ২৪ কোটি টাকা

আসল লড়াইয়ে ‘অন্য’ বাংলাদেশ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT