চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইরে নেইমার, মাঠে পার্টি করছে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরির কারণে মাঠের বাইরে দলের সেরা তারকা। ইনজুরিতে থাকলেও বসে নেই নেইমার। দুদিন আগেই নিজের ২৭তম জন্মদিন ঘটা করে পালন করেছেন। ক্রাচ হাতেও মেতেছিলেন পার্টি-মাস্তিতে। নেইমার যেমন মাঠের বাইরে মাস্তি করছেন, তাকে ছাড়াও তেমনি মাঠে মাস্তি করছে পিএসজি। বুধবার রাতে সহজ জয় দিয়ে ফরাসি কাপের শেষ আটে নাম লিখিয়েছে প্যারিস জায়ান্টরা।

বুধবার রাতে ভিলেফ্রান্সির বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচটি ৩-০ গোলে জেতে টমাস টুখেলের দল।

পায়ের চোটে আগে থেকেই দলের বাইরে নেইমার। সেই সঙ্গে এডিনসন কাভানি ও কাইলিয়ান এমবাপেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজিকে ম্যাচের শুরুতে তেমন ছন্দে ছিল না। তবে ধীরে ধীরে নিজেদের খুঁজে নেয় তারা।

বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে দলটি; কিন্তু প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ একইভাবে চলতে থাকলে ৬৪ মিনিটে ডি মারিয়াকে বসিয়ে ফরাসি ফরোয়ার্ড এমবাপেকে নামান কোচ। ৮১ মিনিটে বদলি হিসেবে নামেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানিও। কিন্তু নির্ধারিত সময়ে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে ১০২ মিনিটের সময় পিএসজির গোলের অপেক্ষা শেষ হয়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।

১১ মিনিট পর এমবাপের পাস ডি-বক্সে পেয়ে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবি কাছ থেকে বল জালে পাঠান। ১১৯ মিনিটে গোলেও বড় অবদান রাখেন এমবাপে। ডিফেন্ডারদের পেছনে ফেলে তার দারুণ পাস পেয়েই কাছ থেকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন কাভানি।

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

পরবর্তী

আগামী সপ্তাহেই আইএসমুক্ত সিরিয়া-ইরাক: ট্রাম্প

পরবর্তী
সিরিয়া-িইরাক-আইএস-ডোনাল্ড ট্রাম্প

আগামী সপ্তাহেই আইএসমুক্ত সিরিয়া-ইরাক: ট্রাম্প

বিপিএল মাঠে তারা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT