চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের সাউথ কোরিয়া ত্যাগের পরপরই নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৫, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, টেলিভিশনে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাউথ কোরিয়া ত্যাগের ঠিক একদিনের মাথায় নর্থ কোরিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী।

বিবিসি জানিয়েছে, আজ বুধবার ভোরে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে নর্থ কোরিয়া।

এর একদিন আগে সাউথ কোরিয়া সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্থ কোরিয়াকে প্রতিরোধ করার ব্যবস্থা আরও জোরদারের প্রতিশ্রুতি দেন।

চলতি বছরের শুরু থেকেই পিয়ংইয়ং একের পর এক ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে।

জাপান আজ বুধবার কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে তবে উৎক্ষেপণ এর বেশিও হতে পারে বলে ধারণা করছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত উড়েছিল। দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে।

তিনি সমালোচনা করে বলেন, এভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘গ্রহণযোগ্য নয়।’ এসব বিষয় জাপানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ: জাপাননর্থ কোরিয়াপিয়ংইয়ংব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রসেনজিৎ-মিথিলাদের ছবির প্রচারণায় অমিতাভ!

পরবর্তী

বাগেরহাটে ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

পরবর্তী
বাগেরহাটে ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

বন্যার পানিতে অটো রিকশা চলাচল করছে, মানুষ পানি পার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে: পানি কমছে ক্ষয়ক্ষতি বাড়ছে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT