চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলার মঞ্চে চার্লস ডিকেন্সের ‘অলিভার টুইস্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বিখ্যাত ইংলিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের প্রথম ইংরেজি উপন্যাস ‘অলিভার টুইস্ট’। যেখানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই উপন্যাসটি থিয়েটারে রূপ পেতে যাচ্ছে ‘আলেয়া টুইস্ট’ নামে।

ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টার যৌথভাবে বছরব্যাপী তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ইংলিশ অ্যান্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন (এজ) ক্লাবস অব টাঙ্গাইল এবং ব্র্যাক-এর সহায়তায় ব্রিটিশ কাউন্সিল সাংস্কৃতিক কেন্দ্র এবং কমলা কালেক্টিভ-এর অংশীদারিত্বে ৭ আগস্ট ‘আলেয়া টুইস্ট’-এর প্রদর্শনী চলবে।

কমলা কালেক্টিভের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিখ্যাত ইংরেজি উপন্যাসটি তুলে ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। এই উপন্যাসের নতুন করে তুলে ধরা চরিত্রসমূহ প্রায় দুইশত বছর পরে এবং মূল গল্প থেকে হাজার মাইল দূরে উপস্থাপিত হচ্ছে। তবে সময় এবং স্থানের পার্থক্যও তখনকার রুঢ় বাস্তবতাকে সহজ করতে পারেনি যা অলিভারকে মুখোমুখি হতে হয়েছিল।

Banglabid

এই প্রকল্পটি রূপান্তর করেছেন লিজা গাজী এবং এটি পরিচালনা করবেন ফিলিজ ওজকান। দু’জনই কমলা কালেক্টিভের যুগ্ম আর্টিস্টিক ডিরেক্টর। প্রোডাকশনটির অভিনেতা এবং কলাকুশলীদের বাছাই করা হয়েছে স্থানীয় থিয়েটার দলগুলো থেকে এবং তরুণ অভিনয় শিল্পীদের নির্বাচিত করা হয়েছে টাঙ্গাইলের ইংলিশ অ্যান্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন (এজ) ক্লাবগুলো থেকে। পুরো দলটি রিহার্সাল এবং তাদের প্রথম শো-এর জন্য মহড়া করবে মধুপুর এবং টাঙ্গাইলে।

ঢাকায় একাধিক শো সহ তিনটি থিয়েটার শো-এর মাধ্যমে তিন সপ্তাহের এই প্রকল্পটি শেষ হবে। ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামী ৭ আগস্ট সন্ধ্যা ৭টায় নাটকের একটি শো অনুষ্ঠিত হবে যা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলায় ডাবিং করা বিদেশি অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে নীতিমালা দেখে সিদ্ধান্ত

পরবর্তী

গণধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি

পরবর্তী

গণধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি

করোনা

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে স্থিতাবস্থার আদেশ হাইকোর্টের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT