চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাবিদ: চট্টগ্রাম বিভাগের সেরা ১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
বিনোদন
A A

দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ- ৪র্থ বর্ষ’–এর চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় আসার সুযোগ পেয়েছেন এই বিভাগের সেরা ১২ বাংলাবিদ।

চট্টগ্রাম বিভাগের বাছাইপর্বে পনেরো শত শিক্ষার্থীর বেশি অংশগ্রহণ করেন। এ উপলক্ষে শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯ টায় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা অংশ নেয় । বিগত তিন বছরের বাছাই পর্বের তুলনায় এবারেই সর্বাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন বলে জানয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. আবু হাসান সিদ্দিক এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (টি ট্রেড) শাহ মঈনুদ্দীন হাসান।

Banglabid

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান, ব্যাকরণের দক্ষতা ও প্রত্যুৎপন্নমতিত্ব যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ১২ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

Reneta

দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাবিদবিভাগলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি: আইইডিসিআর

পরবর্তী

করোনা আতঙ্কে বন্ধ দিল্লি-মুম্বাইয়ের সিনেমা হল

পরবর্তী

করোনা আতঙ্কে বন্ধ দিল্লি-মুম্বাইয়ের সিনেমা হল

করোনা

এবার নবজাতকের শরীরে করোনা ভাইরাস

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT