চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ হতে পারল না হাথুরুর শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শ্রীলঙ্কাও তাই। বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। শ্রীলঙ্কার মনে-মনেও নিশ্চয়ই তেমন কিছু ছিল। সব লাল পাথর যেমন চুনি হতে পারে না, তেমনি লঙ্কানদের ওই মনছবিও ‘আসল’ ছবিতে পরিণত হয়নি। সেটি ডুবেছে মিরপুরের শীতরাজ্যে, ১২ রানের হারে। তাও ১১ বল হাতে রেখে।

বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার পার্থক্য দৃশ্যমান হতে থাকে ম্যাচের শুরু থেকে। সাকিবরা যেখানে প্রথম ওভারে সাফল্য পেয়েছিলেন, লঙ্কান বোলাররা সেখানে ২৯০ দিয়ে ফেলেন।  ঘরের মাঠে এই জিম্বাবুয়ের বিপক্ষে গত জুলাইতেও তারা ওয়ানডে সিরিজ হেরেছিল। এই ম্যাচের পরতে পরতে ভাসছিল সেই ছবি। সমশক্তির লড়াই।

এ তো গেল মাঠের পার্থক্য, মাঠের বাইরেও শ্রীলঙ্কার থেকে ব্যতিক্রম বাংলাদেশ। সেটা দল নির্বাচনে। জিম্বাবুয়ের ডানহাতি ব্যাটসম্যানদের জন্য হাথুরুসিংহে একজনও বাঁহাতি অফস্পিনার রাখেননি। বাংলাদেশ সেখানে দুজন বাঁহাতি স্পিনার খেলায়।

Banglabid

লঙ্কানদের সর্বোচ্চ স্কোরার কুশল পেরেরা। ৮৩ বলে ৮০ করেন। চার হাঁকান আটটি, ছয় দুটি। সলোমন মায়ার এবং ক্রেমারের হাত বেঈমানি না করলে অর্ধশতকের পরপরই ফিরতে হতো এই ব্যাটসম্যানকে।

শুরুতে দুই উইকেট হারানোর পর কুশলই শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান। থারাঙ্গার সঙ্গে ৪৬ আর অধিনায়ক ম্যাথুজের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন।

ম্যাথুজ ৬৪ বলে ৪২ করেন। এক চার, এক ছয়ে এই রান করেন তিনি। এরপর ফেরেন চান্দিমাল (৩৪)।

Reneta

ওই জায়গা থেকে হাল ধরেন আরেক পেরেরা। থিসারা পেরেরা। গুনারত্নে এবং ভানিডুকে নিয়ে যথাক্রমে ১৩ এবং ৩০ রানের দুটি জুটি গড়েন। এরপর ধনঞ্জয়ার সঙ্গে আরেকটি, ৩৭ রানের। ধনঞ্জয় ফেরেন ১৯ বলে ৮ রান করে। চাতারার বলে বড় শট খেলতে যেয়ে কাভারে ধরা পড়েন।

তিনি ৮.১ ওভার বল করে ৩৩ রানে চার উইকেট নেন। দুটি করে নেন জার্ভিস এবং ক্রেমার।

লঙ্কানদের শেষ আশা হয়ে ছিলেন থিসারা। তাকেও ফেরান ওই চাতারা। সিকান্দার রাজার হাতে মিডউইকেটে ধরা পড়েন। ৩৭ বলে ৬৪ রানের আফসোসের একটি ইনিংস খেলে যান। যে আফসোসের আগুনে পুড়ে যাওয়ার কথা ‘দৃঢ়চেতা’ ওই হাথুরুসিংহেরও। শত হলেও এটি তার ক্যারিয়ারের বহুল আলোচিত বাংলাদেশের মাঠ!

এই ম্যাচের পর বিসিবির বর্তমান সহকারী কোচ হ্যালসল আরেকবার বলতেই পারেন, মাঠে কোচ খেলে দেয় না।

দেয় কি?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসুন শীতার্ত আদিবাসী মানুষের পাশে দাঁড়াই

পরবর্তী

অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে হবে: কনা রেজা

পরবর্তী
কনা রেজা

অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে হবে: কনা রেজা

চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু হবে সবচেয়ে সুন্দর

সর্বশেষ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT