চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে দ্বিধা কাটছে ইংলিশদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যে বাংলাদেশ
সফরে সম্মতি জানালেও ক্রিকেটারা এখনও রয়েছে দোটানায়।

টেস্ট অধিনায়ক
অ্যালিস্টার কুক এরইমধ্যে জানিয়েছেন বাংলাদেশে আসছেন তিনি। তবে ওয়ানডে
অধিনায়ক এউইন মরগান ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

শেষ মেষ মরগান বাংলাদেশ সফরে রাজি না হলে বিকল্প চিন্তাও করে রেখেছে ইসিবি। তার জায়গায় টাইগারদের বিপক্ষে নেতৃত্ব উঠতে পারে জো রুট কিংবা জর্জ বাটলারের কাঁধে। তবে এখনও ইসিবি আশা করছে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসবেন মরগান।

Banglabid

ধারণা করা হচ্ছে: আসছে সোমবার ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি২০ দল নির্বাচনের সময় মরগান বাংলাদেশ সফরের ব্যাপারে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

কুক-মরগানের পূর্বসূরী মাইকেল ভন বাংলোদেশ সফরে আসার জন্য ইংলিশ ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। উদাহরণ হিসেবে টেনে এনছেন পল ফারব্রেস ও ট্রেভর বেলিসওকে।

ইংলিশ ক্রিকেট দলের এই দুই কোচিং স্ট্যাফ ২০০৯ এ পাকিস্তানে যখন শ্রীলঙ্কা ক্রিকেট দল সন্ত্রাসী হামলার শিকার হয় সে বাসে ছিলেন। এবার রয়েছেন ইংলিশ শিবিরে। তবে তারা পিছিয়ে না গিয়ে এরই-মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা নিশ্চিত করেছেন।

Reneta

ভন এ প্রসঙ্গে এক কলামে বলেছেন: ইংল্যান্ড ক্রিকেট দলের সকল সদস্যের বাংলাদেশ সফরে যাওয়া উচিত। বাংলাদেশ সফর নিয়ে ইংলিশ ক্রিকেটাররা কিসের মধ্য দিয়ে যাচ্ছে, আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি। তবু আমার বিশ্বাস, নিরাপত্তা বিশেষজ্ঞের ওপর তাদের আস্থা রাখা উচিত এবং সবারই সেখানে যাওয়া উচিত।

অবশ্য যে কুক সবার আগে বাংলাদেশে আসার নিশ্চয়তা দিয়েছেন; তারই এ সফরে আসা নিয়ে সব চেয়ে বেশি অনিশ্চয়তা ছিলো। এই সেপ্টেম্বরেই দ্বিতীয় বারের মতো বাবা হওয়া কথা রয়েছে তার। তাই অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরের সময় পরিবারকেই বেশি সময় দেওয়া গুরুত্বপূর্ণ ছিলো কুকের জন্য। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেই বাংলাদেশ সফরে দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

তবে আর সবাই এলেও ইংল্যান্ড ক্রিকেটার ক্রিকেট দলের কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে এবারের সফরে।  নির্বাচকেরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জো রুট, বেন স্টোকস ও মঈন আলীকে বিশ্রামে রাখার পক্ষে। যদি মরগান ওয়অনডে দলের নেতৃত্বে আসেন। তাহলে রুটকে এ সফরে আনা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ১৯ বছর

পরবর্তী

জামিন পেলেন শফিক রেহমান

পরবর্তী

জামিন পেলেন শফিক রেহমান

মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT