চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত কেন পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ?

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৭:১৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-ভারতের ভাষা-সংস্কৃতি ও ইতিহাসে রয়েছে অনেক মিল। সামাজিক, অর্থনৈতিক ও পারিপার্শ্বিক বাস্তবতায় দুই দেশকে পরস্পরের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

বাংলাদেশ-ভারত পরস্পরের কাছে কেন গুরুত্বপূর্ণ, এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞগণ।

বাংলাদেশ ও ভারত পরস্পরের কাছে বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি চ্যনেল আই অনলাইনকে বলেন: বাংলাদেশ-ভারত পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ বেশ কিছু  কারণে। দুই দেশের অর্থনৈতিক ও মানুষে-মানুষে যে সম্পর্ক, সেটাই দুই দেশকে দু দেশের জন্য  গুরুত্বপূর্ণ করে তুলেছে। সেই সঙ্গে আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদের নামে যে ‘অস্থিরতা’ দেখা দিচ্ছে, তা প্রতিরোধে বাংলাদেশ-ভারত পরস্পরেরই পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ।

Banglabid

একই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আশেকা ইরশাদ।

অধ্যাপক আশেকা ইরশাদ বলেন: ‘বাংলাদেশ ভারত এই দুই দেশ পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার বহুমাত্রিক কারণ রয়েছে। এসবের মধ্যে ভৌগোলিক অবস্থা তথা দীর্ঘ সীমান্ত ও অভিন্ন নদী দুই দেশকে পরস্পরের জন্য বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে।

‘এছাড়া এই দুই দেশের ইতিহাস, ভাষা ও ধর্মের মিল দুই দেশের সম্পর্কের মধ্যে গুরুত্ব তৈরি করেছে। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক বিষয়ে  দুই দেশের নিজেদের অবস্থানগত আলাদা আলাদা সিদ্ধান্ত নেয়ার বাস্তবতায় বাংলাদেশ-ভারত উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ।’

Reneta

নিজেদের প্রয়োজনের তাগিদে এই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে উল্লেখ করে অধ্যাপক আশেকা ইরশাদ আরো বলেন: ‘বাংলাদেশ-ভারত পরস্পরের মধ্যে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা এগিয়ে নিতে হবে। এখানে কে বড় কে ছোট দেশ তা দেখার সুযোগ নেই। এক্ষেত্রে ভারতকে মনে রাখতে হবে, ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ হয়তো ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কোনো ভাবেই ছোট নয়।

সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, প্রতিবেশী বন্ধপ্রতিম এই দুটি দেশের সম্পর্কের অগ্রগতি কেবল বাংলাদেশ-ভারত  পরস্পরের জন্যেই  গুরুত্বপূর্ণ নয়। এই অঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ-ভারত দুই দেশের সহযোগিতার সম্পর্ককে এক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার  প্রত্যয়ে চার দিনের সফরে শুক্রবার দুপুরে ভারত পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাম ‘রেড চিলিজ’ কেন?

পরবর্তী

মেসির সঙ্গে বসবে আর্জেন্টিনা

পরবর্তী

মেসির সঙ্গে বসবে আর্জেন্টিনা

প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নয়, দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে: আনন্দবাজার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT