চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের ৮০০ কোটি হাতিয়েছে বিদেশী হ্যাকার

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:৩৯ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বিদেশি হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ  থেকে এভাবে অর্থ খোয়া যাওয়ার ঘটনা এই প্রথম। অর্থ ফেরত পেতে গোপনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

ধারণা করা হচ্ছে চীনা হ্যাকারদের একটি দল বিপুল এ অর্থ প্রথমে ফিলিপাইনের ব্যাংকিং চ্যানেলে নিয়ে যায়। পরে সেখান থেকে দ্রুত পাচার হয় অন্য কোনো দেশে। হ্যাকিং এর মাধ্যমে অর্থচুরির বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক।

হ্যাকাররা ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করেছে নিশ্চিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের দুই কর্মাকর্তাকে ফিলিপাইনেও পাঠানো হয়। ওই দুই কর্মকর্তা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-এএমএলসি’র সঙ্গে বিশেষ বৈঠক করে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের  কোন কর্মকর্তা কথা বলেননি। তবে এ নিয়ে দুপুরে বিশেষ বৈঠক হয়েছে।

Banglabid

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বল্লেও, বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে বলে নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে ব্যাংকের নিজস্ব কারো যোগসাজশ ছাড়া এই অর্থ হ্যাক করা সম্ভব নয়।

ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর তথ্য বিনিময় সমঝোতা চুক্তি রয়েছে। এদিকে আর্থিক খাতে যথাযথ সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সতর্ক করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা।

Reneta

দেশে এত বড় সাইবার অপরাধের এই প্রথম। গতবছর ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ্যাকাউন্ট হ্যাক করে সাইবার অপরাধীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংক-রিজার্ভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিফট থেকে একমাস পর নারীর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের ৮০০ কোটি হাতিয়েছে বিদেশী হ্যাকার

পরবর্তী

গাছ চাপায় খালিদ মাহমুদ মিঠু’র নির্মম মৃত্যু

গাছ চাপায় খালিদ মাহমুদ মিঠু’র নির্মম মৃত্যু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT