চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাবেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

১৬ ডিসেম্বর। আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। বাঙালি জাতির সুদীর্ঘ বছরের রাজনৈতিক সংগ্রাম ১৯৭১ সালে পরিপূর্ণতা লাভ করে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে জয় লাভের মাধ্যমে। এই বিজয়ের মাধ্যমেই আমরা পেয়েছিলাম নিজস্ব পতাকা, মানচিত্র যার নাম বাংলাদেশ। তবে এই অর্জন সহজে আসেনি। এর জন্য জাতিকে দিতে হয়েছে কঠিন থেকে কঠিনতর সংগ্রাম আর ত্যাগের পরীক্ষা।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বায়ান্ন’র ভাষা আন্দোলন, বাষট্টি’র শিক্ষা আন্দোলন, ছেষট্টি’র ৬-দফা, ঊনসত্তরের ১১-দফা আর গণঅভ্যুত্থান ছিল সেই সংগ্রামের একেকটা ধাপ। সেইসব ধাপ পেরিয়েই আসে চূড়ান্ত স্বাধীনতা। যে স্বাধীনতার পেছনে রয়েছে জাতির অপরিসীম ত্যাগ। কেননা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামটি লিখতে রক্ত দিয়েছিলেন ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারিয়েছিলেন দুই লাখ মা-বোন। অসামান্য আত্মত্যাগ ছিল আরো বহু মানুষের। ইতিহাসে তাদের সেই বীরত্বগাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এরইমধ্যে আমরা স্বাধীনতা অর্জনের ৪৭ বছর পার করেছি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সময়ে আমাদের প্রাপ্তির পরিমাণও কম নয়। গর্ব করা সেই প্রাপ্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে অন্য উচ্চতায় নিয়ে গেছে। একসময় বাংলাদেশকে যারা তাচ্ছ্বিল্যের দৃষ্টিতে দেখতো, তারাও এখন বাংলাদেশের অভাবনীয় সাফল্যে বিস্মিত। এমনকি একাত্তরে চরমভাবে পরাজিত পাকিস্তানও এখন বাংলাদেশের মতো স্থানে আসার জন্য নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করার দাবি উঠছে। এ সাফল্য একদিনে আসেনি। এখন তা ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

Banglabid

আমরা জানি, স্বাধীনতার মূল লক্ষ্য প্রথম বাধাগ্রস্ত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী চক্র তারপর থেকে মেতে উঠে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রে। মূলত সেই ষড়যন্ত্র ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার লক্ষ্য ধ্বংস করে দেওয়া। যে কারণে বিজয়ের এতো বছর পরেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

এবছর এমন একটি সময়ে আমরা বিজয়ের ক্ষণে উপস্থিত হয়েছি, যখন জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ সময় বাকি। নির্বাচনকে সামনে রেখে আমরা সব ধরনের সহিংসতা বন্ধের পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের বর্জন করতেও আহ্বান জানাই। জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।

বরাবরের মতো আমরা বলতে চাই, বিজয়ের এই গৌরবোজ্জ্বল অর্জন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আমাদের বিশ্বাস – যে দেশ অর্জিত হয়েছে লাখো বীর শহীদের রক্ত আর প্রাণের বিনিময়ে, যত বাধাই আসুক না কেন; সেই দেশ তার লক্ষ্যে পৌঁছাবেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিজয় দিবসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT