চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ উন্নতির উদাহরণ, সেই উন্নয়নের সহযাত্রী ভারত: মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের উন্নতির জন্য বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: বাংলাদেশ বিশ্বের সামনে উন্নতির উদাহরণ, আর সেই উন্নয়নের সহযাত্রী ভারত।

শনিবার গোপালগঞ্জের ওড়াকান্দিতে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: ঠাকুরনগর থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত একই রকম আস্থা, ভরসা ও অনুভব রয়েছে।আপনাদের জাতীয় অনুষ্ঠানে আপনাদের জন্য ভারতের ১৩০ কোটি জনগণের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে এসেছি। আপনাদের সবাইকে জাতীয় দিবসের অভিনন্দন।

তিনি আরও বলেন: এখানে আসার আগে আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়েছিলাম। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও তার উপর বাংলাদেশিদের বিশ্বাস একটি উদাহরণস্বরুপ।

নরেন্দ্র মোদি যোগ করেন: আজ যেভাবে দুই দেশের সরকার দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করছে এভাবেই হরিচাঁদ ঠাকুরও একই পথ দেখিয়েছিলেন। একইভাবে এই ওড়াকান্দি দুই দেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। এই সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক।

বিশ্ব নিয়ে দুই দেশের ভাবনা এক জানিয়ে মোদি বলেন: দুটি দেশই বিশ্বের অস্থিরতা, সন্ত্রাস ও  অশান্তির বদলে স্থিতিশীলতা, প্রেম ও শান্তি চায়। দুটি দেশই করোনা মহামারীর জোরদার মোকাবেলা করছে। দুই দেশের এক জোট হয়ে সব বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত।

এসময় শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন: হরিচাঁদ ঠাকুরের আদর্শই বয়ে নিচ্ছেন শান্তনু ঠাকুর। তিনি বয়সে আমার থেকে ছোট। কিন্তু আমি তার কাছে অনেক কিছু শিখি। তিনি খুবই কর্মঠ। হরিচাঁদ ঠাকুর বরাবর আধুনিকতা ও পরিবর্তনের সমর্থন করেছেন। হরিচাঁদ ঠাকুরের শিক্ষা তার উত্তরাধিকারী গুরুচাঁদ ঠাকুরের মধ্যেও রয়েছে। তিনি দলিত, পীড়িত সম্প্রদায়ের কাছে তার শিক্ষা পৌঁছে দিয়েছেন।

ওড়াকান্দিতে নারী শিক্ষা অভিযানে ভারতও এখন যুক্ত হবে বলে জানান নরেন্দ্র মোদি।

ট্যাগ: নরেন্দ্র মোদিমোদিশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

পরবর্তী

আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ ও সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ ও সড়ক অবরোধ এখনও অব্যাহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT