চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে কানাডায় যা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
প্রবাস সংবাদ
A A

সাম্প্রতিক সময়ে র‌্যাবের উপর হামলার চেষ্টা এবং আত্মঘাতি হামলার চেষ্টা বিষয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের কোনো শক্ত  ‘বেইস’ নাই। তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আতংকিত বোধ করার কোনো কারণ নাই।

কানাডার অটোয়ায় সরকারি দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পথে গত বৃহস্পতিবার এয়ারপোর্ট সংলগ্ন হোটেল র‌্যাডিসনে কানাডার অন্টারিও ভিত্তিক নতুনদেশ ডটকম নামক বাংলা পত্রিকা নতুনদেশ এর মুখোমুখি হয়ে এসব বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গত ১৮ মার্চ শনিবার কানাডায় এক ব্যাক্তিগত সফরে এসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Banglabid

বাংলাদেশের জঙ্গি তৎপরতার নানা ঘটনা নিয়ে প্রবাসীদের উদ্বিগ্নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি সমস্যাটা বাংলাদেশের একক কোনো সমস্যা নয়। সারা  পৃথিবীতেই এই ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে  আমরা জঙ্গিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছি। তারা আমাদের নিয়ন্ত্রণের  মধ্যেই আছে। তবে জঙ্গিদের আমরা ইলিমিনেট করতে পারি নাই। কিন্ত তারা সম্পূর্ণ নিয়ন্ত্রনে আছে। আবারো বলি, জঙ্গিদের আমরা ইলিমিনেট করতে পারি নাই, কিন্তু তারা সম্পূর্ণ নিয়ন্ত্রনে আছে।

নিয়ন্ত্রণে থাকার পরও  সাম্প্রতিক সময়ে র‌্যাবের উপর হামলার চেষ্টা হয়েছে, এবং আত্মঘাতি হামলার চেষ্টাও হয়েছে। এ বিষয় গুলো নিয়ে জনগণ আতংকিত বোধ করছে। এবিষয় নিয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আতংকিত বোধ করার কোনো কারণ নাই।বাংলাদেশে জঙ্গিদের কোনো শক্ত  ‘বেইস’ নাই।  দীর্ঘদিন ধরেই নানা দেশে নানা নামে জঙ্গি কর্মকান্ড হচ্ছে। কোথাও আইএস, কোথাও আলকায়েদার নামে সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে। কিন্তু আমাদের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

সাম্প্রতিক সময়ে  যে কটি ‘আত্মঘাতি’ হামলার ঘটনা ঘটেছে- তার টার্গেট আমাদের এলিট ফোর্স- র‌্যাব।এ বিষয়ে তিনি বলেন, র‌্যাব কিন্তু হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। তারা হামলার চেষ্টা করেছিলো, কিন্তু করতে পারেনি। দেওয়াল টপকে দুই জন র‌্যাবের সীমানার মধ্যে ঢুকে পড়েছিলো। র‌্যাব সদস্যরা তাদের ঝাপটে ধরে ফেলেছে। সেই সময় বোমা  বিষ্ফোরন ঘটে র‌্যাব সদস্যও আহত হয়েছে।

Reneta

আমাদের মনে রাখতে হবে, রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে। এটা এমন একটি দেশ, যেখানে মানুষ দেশের জন্য জীবন দেয়, প্রতিবেশির জন্য জীবন দেয়। ভ্রাতৃত্ববোধের এমন নজির খুব কম দেশেই পাওয়া যায়। ভাতৃপ্রতিম এমন একটি দেশে জঙ্গিবাদ শক্ত খুটির উপর দাড়াতে পারে না, পারবে না। আমি বলবো- আতংকিত হওয়ার কোনো কারণ নাই। দেশকে অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র কিন্তু আছে, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে।

স্বরাষ্ট্রমন্ত্রীবলেন, জঙ্গিদের সক্ষমতার সঙ্গেই আমরা র‌্যাব, পুলিশ বাহিনীকে আরো দক্ষ করেছি, গোয়েন্দা সক্ষমতার উন্নয়ন ঘটিয়েছি। লোকবলও বাড়িয়েছি। গোয়েন্দারা নজরদারি করতে পারছে, তাদের নেটওয়ার্ক, তৎপরতা জেনে যাচ্ছে এবং হামলার প্রস্তুতি নস্যাৎ করে দিতে পারছে। এগুলো কিন্তু আমাদের র‌্যাব, পুলিশ বাহিনীর সাফল্য। দেখুন, যেখানেই তারা আস্তানা গাড়ছে, আমাদের নজরে চলে আসছে সেগুলো। আমরা অভিযান চালিয়ে সেগুলো দমন করে ফেলছি।

বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে জঙ্গি তৎপরতা পরিচালিত হয়েছে। কখনো হুজি, জেএমবি, আনসার আল ইসলাম, আনসারারুল্লাহ বাংলা টিম ইত্যাদি নানা নামে এরা কর্মকান্ড পরিচালনা করেছে। নানা নামে আবির্ভূত হলেও এরা কিন্তু আসলে একই গোষ্ঠী। প্রথম জীবনে এদের সবাই ছাত্র শিবির করতো।

র‌্যাবের সদর দপ্তরে আত্মঘাতি হামলার চেষ্টাসহ বিভিন্ন ঘটনার পর ‘আইএস’  দায় স্বীকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন : আর কয়েক দিন পর সড়ক দুর্ঘটনা হলেও আইএস তার দায় স্বীকার করবে। ‘আই এস ‘এর দায় স্বীকার বা তাদের নামে প্রচারনা চালানোর একটা প্রবণতা বাংলাদেশে আছে। কোনো ঘটনা ঘটলেই আমেরিকার কি যেনো একটা সাইট খবর দেয়- আইএস দায় স্বীকার করেছে। আমাদের কাছে এইসব দাবির কোনো ভিত্তি নাই।

যে  দেশে তো ৯৯ শতাংশ লোকই মুসলমান, তা হলে কাদের বিরুদ্ধে, কি কারনে লোক জঙ্গি হবে। যে সব দেশে আইএস বা আলকায়েদার কর্মকাণ্ড বিস্তৃত, তাদের সীমান্ত সংলগ্নদেশগুলো থেকে এই চরমপন্থীরা সেইসব দেশে যায়। বাংলাদেশে এমন কোনো দেশের সাথে সীমান্ত দ্বারা সর্ম্পযুক্ত নয় বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ হয়ে চরমপন্থার জন্ম নিয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এটি একটি হাস্যকর বক্তব্য। প্রতি পাঁচ বছর পর পর বাংলাদেশে  ইলেকশন হচ্ছে। আগামী নির্বাচনও সময় মতো হবে। কেউ যদি নির্বাচনে অংশ না নেয়, সেটা তাদের ব্যাপার। সে জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ হয়ে গেছে বলা যাবে না।

গত নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, সেটি তাদের ভুল সিদ্ধান্ত ছিলো। তারা এখন ভুল বুঝতে পেরেছে। আগামী নির্বাচন সময় মতো হবে এবং নিজেদের ভুল বুঝতে পেরে বিএনপিও সেই নির্বাচনে অংশ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT