চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ক্রিকেটাররা আগের চেয়ে বেশি ফিট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিটনেস নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতায় বড় ধরনের বদল ঘটিয়েছিলেন মারিও ভিল্লাভারায়ন। ফিটনেস ট্রেনার হিসেবে তার জায়গায় এখন কাজ করছেন নিক লি। তার দাবি, লকডাউনের আগের সময়ের চেয়ে এখন বেশি ফিট দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা।

করোনাভাইরাসের জন্য পাঁচ মাস ঘরে বসে কাটিয়েছেন ফার্স্ট ক্লাসে খেলা ক্রিকেটাররা। চার দেয়ালের মাঝে ফিটনেস নিয়ে কাজ করে গেছেন সকলে। মাঠে ফেরার সুযোগ পেতেই বাড়িয়েছেন পরিশ্রম। যার প্রতিফলন দেখা যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের ফলেও।

বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে সোমবার প্রথম ধাপে প্রায় ৬০ ক্রিকেটার দিয়েছেন বিপ টেস্ট। মঙ্গলবার নেয়া হবে বাকিদের ফিটনেসের পরীক্ষা। একবছরের নিষেধাজ্ঞা শেষে ফেরা সাকিব আল হাসান বুধবার একা দেবেন পরীক্ষা।

প্রথম ধাপের পরীক্ষায় নির্বাচকদের বেধে দেয়া বেঞ্চমার্ক ১১ ছাড়িয়েছেন প্রায় সবাই। গুটিকয়েক ক্রিকেটার ছুঁতে পারেননি বিসিবির মানদণ্ড। খেলোয়াড়দের ফিটনেসে দারুণ সন্তুষ্ট বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লি। তার মতে, আগের চেয়ে এখন বেশি ফিট বাংলাদেশের ক্রিকেটাররা।

‘আজকে জাতীয় নির্বাচকরা দেখতে চেয়েছিলেন ফার্স্ট ক্লাস খেলোয়াড়দের অবস্থা যাচাই করে। তাদেরকে টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে। আমার মনে হয় নির্বাচক এবং বাকি সবাই জানে যে, এটি সবার জন্যই একটি কঠিন বছর ছিল। করোনাভাইরাসের জন্য ক্রিকেটে এবং খেলোয়াড়দের শারীরিক অনুশীলন করায় অনেক বাধা এসেছে। আজকে ব্যাপারটি ছিল সবাইকে এনে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা। এখন পর্যন্ত যা দেখেছি, বেশিরভাগ খেলোয়াড়ই ভালো করেছেন। অল্প কয়েকজন সমস্যায় পড়েছেন। যে ফলাফলগুলো এসেছে, তাতে নির্বাচকরা খুশি হবেন।’

‘নির্বাচকদের দেয়া তালিকা অনুযায়ী পুলের মধ্যে থাকা সব খেলোয়াড়কে আমরা ব্যক্তিগত পরিকল্পনা দিয়েছিলাম। যা তারা বাসায় মেনে চলতে পারবে। পাঁচ-ছয় মাস পর ট্রেনিং আয়োজনের সময় খুবই খুশি ছিলাম যেভাবে খেলোয়াড়রা ফিরে এসেছিল। তারা সবাই লকডাউনে শারীরিক অনুশীলন চালিয়ে গিয়েছিল। জাতীয় দল এবং এইচপির খেলোয়াড়রা বর্তমানে যে অবস্থায় আছেন, সেটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যেটি ভালো লেগেছে, করোনাভাইরাসের কারণে তারা ক্রিকেট খেলতে না পারলেও এটি তাদের আরও ফিট হওয়ার সুযোগ করে দিয়েছে।’

‘যদি বেশিরভাগ খেলোয়াড়কে জিজ্ঞাসা করেন, তারা বলবে আগের চেয়ে এখন বেশি ফিট। কারণ এই সময়ের মধ্যে তারা ক্রিকেট খেলতে পারেনি এবং ফিটনেসের দিকে মনোযোগ দিতে পেরেছিল।’

‘এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, শারীরিক ফিটনেস এবং ক্রিকেট ফিটনেসের মধ্যে পার্থক্য আছে। আমরা এখন আছি নিজের শারীরিক কাজ করা এবং একই সাথে ম্যাচ ফিট হওয়ার প্রক্রিয়াটির মধ্যে। এজন্য প্রেসিডেন্টস কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরমধ্যে দিয়ে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক খেলার অভ্যাসে ফিরে আসছে। সামনের টি-টুয়েন্টি টুর্নামেন্টে আমরা আরেকটু কঠিন ফিটনেসের কাজ রাখবো। ক্রিকেটাররা মাঠের বাইরের কাজ যতটুকু সম্ভব করেছে, এখন তাদের প্রয়োজন শুধু কিছু ম্যাচ খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ শুরু হওয়ার আগেই সেই পর্যায়ের জন্য প্রস্তুত হওয়া।’ বলেন নিক লি।

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনানিক লিফরচুন বরিশালবিসিবিবেক্সিমকো ঢাকামিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইশ! যদি আরেকটু ভালো করতে পারতাম: শরীফুল রাজ

পরবর্তী

দেশের অগ্রযাত্রা ব্যাহতকারীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

দেশের অগ্রযাত্রা ব্যাহতকারীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

‘কুইন অব ক্রাইম' আগাথা ক্রিস্টির গল্পে বলিউড ছবি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT