চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আসল রূপ দেখলো আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচে বেশ লড়াই করে একটি ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশের আসল রূপ দেখলো আফগানিস্তান। তামিম ইকবালের শতরানের পর বোলারদের কড়া শাসনে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানদের ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। ওয়ানডেতে এটি বাংলাদেশের শততম জয়। পাশাপাশি আত্মবিশ্বাসী এই জয় দিয়ে সফররত ইংল্যান্ড দলকেও একটা বার্তা দিয়ে রাখলো মাশরাফির দল।

প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। জবাবে ৩৩ দশমিক ৫ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশ ইনিংসের জবাব দিতে নেমে প্রথমেই উইকেট হারায় আফগানিস্তান। স্কোর বোর্ডে ৫ রান উঠতেই মাশরাফির বলে হিসেবে খাতা খোলার আগে সরাসরি বোল্ড হন মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন নওরোজ মোঙ্গল ও রহমত শাহ। কিন্তু দলীয় ৫২ রানের মাথায় আফগান ইনিংসে জোড়া আঘাত হানেন মোশাররফ হোসেন ও তাসকিন আহমেদ। ফেরার আগে নওরোজ ৩৩ ও শাহ করেন ৩৬ রান। এরপর দ্রুত আরো দুই উইকেট তুলে নেন আট বছর পর দলে ফেরা স্পিনার মোশাররফ। বাংলাদেশের বোলিং তোপে শেষ দিকে আর দাঁড়াতেই পারেনি আফগানিস্তান।

টাইগারদের হয়ে মোশারফ হোসেন তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট নেন।এছাড়া অধিনায়ক মাশরাফি, শফিউল ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬

নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে আশা সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT