চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সৌদি শেখ সালেহ আব্দুল্লাহ কামেল মারা গেছেন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:৫১ পূর্বাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সৌদি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইসলামী ব্যাংকের জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান শেখ সালেহ আব্দুল্লাহ কামেল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

এরআগে গত জানুয়ারিতে বাংলাদেশের আরেকজন অকৃত্রিম বন্ধু সৌদি প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন ফয়সাল আল সৌদ মারা গেছেন। মঙ্গলবার শেখ সালে আব্দুল্লাহ কামেল মারা যাওয়ার মাধ্যমে বাংলাদেশ আরো একজন বন্ধু হারালো।

প্রভাবশালী ইংরেজি দৈনিক আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের শীর্ষ ১০ জন ব্যবসায়ীর একজন এবং ৪ সন্তানের জনক শেখ সালেহ আব্দুল্লাহ কামেল সৌদি আরবে শীর্ষ ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট থাকায় নিজের কোম্পানি ডাল্লাহ গ্রুপসহ সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন। সৌদি আরবে বাংলাদেশি শ্রমবাজারের প্রসারের তার অবদান অনেক।

Banglabid

এক সময় মক্কা, মদিনা এবং জেদ্দার ক্লিনিং কোম্পানির কাজ চলা অবস্থায় প্রায় কয়েক লাখ বাংলাদেশি সেখানে কাজ করতেন বলে জানিয়েছেন কোম্পানিটির একজন বাংলাদেশি কর্মকর্তা বেলাল উদ্দিন ঠাকুর।

তিনি বলেন, এখনো এই কোম্পানিতে ২০ থেকে ২২ হাজার বাংলাদেশি কাজ করছে, ডাল্লাহ আল-বারাকাহ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। শেখ সালেহ আব্দুল্লাহ কামেল বিদেশি শ্রমিকদের পছন্দ করতেন, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বেশি স্নেহ করতেন। যার কারণে তার প্রতিটি প্রজেক্টে শতকরা ৭৫ শতাংশ বাংলাদেশিরা কাজ করছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের অকৃত্রিম বন্ধুমারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT