চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সহজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ক্যারিবিয়ান মেয়েদের লাগে মোটে ১২.৫ ওভার। ৪৩ বল হাতে নিগার সুলতানা জ্যোতির দলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ।

দেন্দ্রা ডটিনের ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ৭.১ ওভার রয়ে যায় তাদের। পঞ্চাশ পেরিয়ে ভাঙে ওপেনিং জুটি। ২২ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেলা অধিনায়ক হেইলি ম্যাথুউসকে বোল্ড করে ফেরান টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

স্ট্যাফিন টেইলর ২৭ বলে ২৯ রানে রিটায়ার্ড হার্ট হন। ৮৪ রানের মাথায় শেমাইন ক্যাম্বেলকে (১৬ বলে ২১) ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

Banglabid

নিগার সুলতানা জ্যোতি ব্যাটে লড়াই করলেও বাংলাদেশ পায়নি লড়াইয়ের পুঁজি। শারজায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে তারা। অধিনায়ক ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।

এ ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পূর্ণ করেন জ্যোতি। কীর্তিতে নাম লেখাতে জ্যোতির লেগেছে ১০২ ম্যাচ। রেকর্ডে নাম লেখাতে ২৩ রান দূরে ছিলেন কিপার-ব্যাটার।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কাছে বড় ব্যবধানের হারে সেমির আশা শেষ বাংলাদেশের।

Reneta

ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করেন দুটি চারের সাহাজ্যে। ২২ বলে ১৬ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

উইন্ডিজ অফস্পিনার কারিশমা একাই নেন চার উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান। অ্যাফি ফ্লেচার নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রুপান্তরিত করবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পরবর্তী

একযোগে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের

পরবর্তী
ইসরায়েলি সেনারা সামরিক অভিযানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একযোগে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের

শাকিব খান ও মামুনের সাক্ষাৎকার, সিনেমার সফলতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের ৩ ছবি আয় করেছে ১০০ কোটি টাকা: মামুন

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT