চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচ ৩ রানে জিতল মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হারলে টুর্নামেন্ট শেষ, জিতলে চারে ওঠার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সফল করেছে দ্বিতীয় হিসেবটাই। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ রানে হারিয়ে টেবিলের চারে উঠে এসেছে মোস্তাফিজ-রোহিতদের দল।

১৩ ম্যাচে ১২ পয়েন্টে মুম্বাই এখন চার নম্বরে। পয়েন্ট ১২ আছে আরও দুই দলের, রাজস্থান ও পাঞ্জাবের। তবে তারা নেট রানরেটে পিছিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। শীর্ষে হায়দরাবাদ, দুইয়ে চেন্নাই ও তিনে আছে কেকেআর।

বুধবার ঘরের মাঠে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহই গড়ে মুম্বাই। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৩তে থামে পাঞ্জাব।

Banglabid

ইন্ডিয়ান্সদের জয়ের ভিত গড়ে দেয় কাইরন পোলার্ডের ৫০, ৫ চার ও ৩ ছয়ে ২৩ বলে সাজানো। বাকিদের মধ্যে যাদব ১৫ বলে ২৭, কিষান ১২ বলে ২০, হার্দিক ২৩ বলে ৩২ রান করে সঙ্গ দেন। শেষদিকে ম্যাকক্লেনেঘানের ৭ বলে অপরাজিত ১১, আর মার্কান্দের ৫ বলে অপরাজিত ৭ রানও কাজে লেগেছে।

জবাবে অনেকটা পথ ভালোমতোই ম্যাচে ছিল পাঞ্জাব। গেইল ১১ বলে ১৮ রানে ফিরলেও লোকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ মিলে ম্যাচ জমে তোলেন। দুজনে ১১১ রানের জুটি গড়েন। ফিঞ্চ ৩৫ বলে ৪৬ রানে ফেরার পর ধাক্কা খেতে শুরু করে সফরকারীরা।

রাহুল তখনও এক পাশে লড়াই চালিয়ে যান। ১৯তম ওভারে ফিরেছেন ৯৪ রানে, ১০ চার ও ৩ ছক্কায় ৬০ বলের ইনিংস। কিন্তু বাকি ব্যাটসম্যানরা তার গড়ে দেয়া সুযোগটা কাজে লাগাতে না পারলে খুব কাছে থেকেই ফিরতে হয় পাঞ্জাবকে।

Reneta

বুমরাহ দারুণ বল করেছেন, ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট। ম্যাকক্লেনেঘান ৩৭ রানে ২টি উইকেট নিয়েছেন। মোস্তাফিজ এদিনও একাদশে জায়গা পাননি।

কিংস ইলেভেনের বিপক্ষে মুম্বাইয়ের আগের দেখাটি ছিল ৪মে। প্রতিপক্ষের মাঠ থেকে সেদিন ৬ উইকেটের জয় নিয়ে ফিরেছিল মুম্বাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮মুম্বাইমোস্তাফিজ
শেয়ারTweetPin10
পূর্ববর্তী

আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

পরবর্তী
প্রধানমন্ত্রী-শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নাজিব রাজাক-মালয়েশিয়া-নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT